সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দিয়াবাড়িতে র‌্যাব পরিচয়ে ৬৫ লাখ টাকা ডাকাতি, তুরাগ থানায় মামলা জাতীয় এয়ার ট্রান্সপোর্ট ফ্যাসিলিটেশন কমিটি (NATFC) এর ৯ম সভা অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ । খিলক্ষেতে অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ উত্তরায় বেসরকারি হাসপাতাল মালিকদের নানা অভিযোগ দেশের সকল বিমানবন্দরে উচ্চমাত্রার সতর্কতা জারি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত গাজীপুরে টঙ্গীতে বাবা-ছেলে খুনের ঘটনায় নতুন মোড়, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য সাংবাদিকদের প্রতি গণতন্ত্র বাঁচিয়ে রাখার আহবান জানালেন চীফ হুইপ উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন

৭ বিভাগে অতিভারি বৃষ্টি ও ভূমিধসের পূর্বাভাস

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ৩০ মে, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

তীব্র নিম্নাপের কারণে দেশের সাতটি বিভাগের অনেক জায়গায় ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। এর প্রভাবে পাঁচ জেলার পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন আবহাওয়া অফিস।

আজ শুক্রবার (৩০শে মে,২০২৫) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল মল্লিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ বার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত গভীর নিম্নচাপটি আরও উত্তর, উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হয়ে প্রথমে স্থল নিম্নচাপ এবং পরে আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে শেরপুর ও তৎসংলগ্ন মেঘালয়ে অবস্থান করছে।

এর প্রভাবে শুক্রবার (৩০ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারি (৪৪ থেকে ৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (১৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলাগুলোর পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102