শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জানুয়ারিতে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: ইসি গণধর্ষণের পর গৃহবধূর শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় দুর্বৃত্তরা ডেঙ্গুতে আট মাসের চেয়ে বেশি মৃত্যু সেপ্টেম্বরের ২৪ দিনে খুলনায় চিংড়ি পলাশের বাড়িতে ডিবির অভিযান, ৩ বিদেশি পিস্তল-৯ রাউন্ড গুলি উদ্ধার; স্ত্রীসহ আটক ২ কেন্দুয়া পৌরসভার ময়লা-আবর্জনা নিরসনে ডাম্পিং জোন স্থাপনের উদ্যোগ নিলেন এমপি হিলালী কিশোরকে গলা টিপে হত্যা, ১৯ বছর পর মামা-ভাগ্নের যাবজ্জীবন আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ ফিলিস্তিনি জলপাই বাগান গুঁড়িয়ে দিল ইসরায়েলি বুলডোজার ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান-ডেপুটি স্পীকারের

জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের খাবার বিতরণ

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ৩০ মে, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আজ ৪৪তম মৃত্যুবার্ষিকী। দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানাতে এদিন সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। নেতাকর্মীরাও বুকে কালো ব্যাজ ধারণ করেন।

দিনটি উপলক্ষে আজ (৩০শে মে,২০২৫) দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে গুলশান থানা পুলিশ।  এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন।

তিনি বলেন, এই সরকার বলেছিল জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া এটাই তাদের প্রধান দায়িত্ব ছিল। কিন্তু সেটা এখনো হচ্ছে না। গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশে নির্বাচনের বিকল্প নেই। তাই বর্তমান সরকারকে সঠিক সময়ে নির্বাচন দিতে হবে।

উল্লেখ্য, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের উদ্যোগে খোলা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। দিনব্যাপী এ ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা দুঃস্থ রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করবেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102