রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
১৫ বছরের কম বয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না কাসেমিরোর অভিষেক ম্যাচে পেনাল্টিতে জয় ইন্টার মায়ামির সেনাবাহিনীকে আধুনিক করতে সরকারের প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী খিলক্ষেতে যাত্রীবাহী প্রাইভেটকারে তুলে ব্যাংকারকে অপহরণ: গ্রেপ্তার ২, গাড়ি উদ্ধার খুলনায় ভাড়া বাসা থেকে টিকিট কালেক্টরের অর্ধগলিত মরদেহ উদ্ধার দেশের স্বার্থে ট্রাম্পের বিরোধিতাও করব: ব্রিটিশ প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুতির নির্দেশ ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন সালমা আদিলের দায়িত্ব গ্রহণ বাংলাদেশ সেনাবাহিনীর ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপসা ব্রিজ টোল প্লাজায় র‍্যাব-৬-এর অভিযান, লাগেজভর্তি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

ডিসেম্বরে নির্বাচন না হলে আর কখনোই নির্বাচন হবে না: মির্জা আব্বাস

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ৩০ মে, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার জোর দাবি জানিয়ে বিএনপির স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যদি নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যে না অনুষ্ঠিত হয় তবে আর কখনই নির্বাচন হবে না। আজ শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুপুর ৩টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন তিনি। 

তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, টালবাহানা করে নির্বাচন পেছানোর চেষ্টা করবেন না। আমরা জানি ডিসেম্বরে নির্বাচন না হলে আর কখনই দেশে নির্বাচন হবে না। দেশটা বিদেশি প্রভুদের হাতে পদার্পণ হবে। তিনি আরও বলেন প্রধান উপদেষ্টা জাপান সফরে গিয়ে বিএনপির নামে বিষোদগার করেছেন। সেখানে বলেছেন একমাত্র বিএনপিই নির্বাচন চায়। কিন্তু প্রশ্ন হলো ডিসেম্বরে নির্বাচনের কথা আপনিই প্রথম বলেছেন।

সম্প্রতি প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক নিয়েও তিনি প্রশ্ন তুলেন। তিনি বলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলে জুনে হব আর আপনি বলেন ডিসেম্বরে নির্বাচন হবে। আপনার কথা আর প্রেস সেক্রেটারির কথা তো এক নয়।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান তাঁর শাসনামলে যে সংস্কার করে গেছেন, অন্তর্বর্তী সরকার তা কখনোই করতে পারবে না বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। তিনি বলেন, ‘জিয়াউর রহমান যে সংস্কার করে গেছেন, এই সরকার সারা জীবনেও সেটি করতে পারবে না।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102