মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

কামারপাড়া পশুর হাটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

তমাল ফরাজী
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের পাশেই কামারপাড়া এলাকায় গড়ে উঠছে অস্থায়ী কোরবানির পশুর হাট। সুইচগেট থেকে শুরু হয়ে সাহেব আলী মাদ্রাসা পর্যন্ত বিস্তৃত এ হাট আজ রাত থেকেই শুরু হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে এখনো সব প্রস্তুতির কাজ শেষ হয়নি।

এ বিষয়ে বাজার পরিচালনা কমিটির সদস্য আমিনুল ইসলাম জানান, “আমরা আবহাওয়ার সমস্যার মুখে পড়লেও দ্রুততার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি। চেষ্টা করছি খুব অল্প সময়ের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করতে। যাতে আজ রাত (২৯শে মে,২০২৫) থেকেই হাট চালু করা যায়।”

হাটের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, হাট চালু হওয়ার পরও নিয়মিত নজরদারি ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা থাকবে। হাটের চারপাশে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এছাড়া বিক্রেতাদের জন্য থাকছে আলাদা থাকার ব্যবস্থাও। ক্রেতা ও বিক্রেতা—উভয়ের জন্য থাকছে নিরাপদ চলাচলের পথ, পানি ও বিদ্যুতের ব্যবস্থা। তাছাড়া পশু বেচাকেনা যেন নির্বিঘ্নে হয় এবং ক্রেতা-বিক্রেতা কেউ কোনো হয়রানির শিকার না হন, সে জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গেও সমন্বয় রাখা হচ্ছে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানিয়েছেন।

তবে সার্বিকভাবে আবহাওয়া কিছুটা বাধা হয়ে দাঁড়ালেও হাট চালুর প্রস্তুতিতে আশাবাদী কর্তৃপক্ষ। আশা করা হচ্ছে, খুব শিগগিরই উত্তরা কামারপাড়া গরুর হাট পুরোদমে চালু হয়ে যাবে এবং ইদের দিন সকাল পর্যন্ত চলবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102