মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

আলোচনায় বিসিবির নতুন সভাপতি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বিসিবির সভাপতির পদ ছাড়তে পারেন ফারুক আহমেদ। কেননা ৫ই আগস্টের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পাশাপাশি পরিবর্তন আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। বিসিবির সভাপতি পদে প্রায় এক যুগ রাজত্ব করেছেন নাজমুল হাসান পাপন। এরপর নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয় ফারুক আহমেদ। কিন্তু এরপর থেকেই সভাপতির পদ নিয়ে গুঞ্জন ছড়িয়েছে।

গতকাল বুধবার (২৮শে মে,২০২৫) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে দেখা করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেই সাক্ষাতে বিসিবির শীর্ষ পদগুলোতে পরিবর্তন আনতে চান তারা। তবে আলোচনার বিষয়বস্তু সুস্পষ্ট জানাননি বিসিবি সভাপতি।

তবে আইসিসির নীতিমালানুযায়ী, দেশের ক্রিকেট বোর্ডের সরকার বা কোন রাজনৈতিক কেউ হস্তক্ষেপ করতে পারবে না। কেননা, এর আগে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড রাজনৈতিক হস্তক্ষেপের কারণে নিষেধাজ্ঞার কবলে পড়েছিল। তাই ফারুক আহমেদ নিজে থেকে পদত্যাগ না করলে জোরপূর্বক হস্তক্ষেপ হলে আইসিসির নিষেধাজ্ঞার জালে আটকা পড়তে পারে বিসিবিও।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102