মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

রূপায়ন সিটির ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ২৮ মে, ২০২৫

রাজধানীর উত্তরার রূপায়ণ সিটিতে ছাদ থেকে পড়ে মো. বিল্লাল হোসেন হাওলাদার (৫০) নামের এক রং মিস্ত্রি ঠিকাদারের মৃত্যু হয়েছে।

নিহত বিল্লাল ভোলা জেলার সদর থানার ১৩ নং দক্ষিণ দিগল্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত ইউনুছ হাওলাদারের ছেলে।

জানা যায়, মঙ্গলবার (২৭ মে) রূপায়ন সিটির ৪নং রোডের ৪নং ভবনের ছাদে কাজ করার সময় তিনি ছাদ থেকে নিচে পড়ে যান। এ সময় সহকর্মীরা তাকে গুরুতর অবস্থায় উত্তরা আধুনিক মেডিকেলে কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে তুরাগ এলাকায় বসবাস করতে এবং রূপায়ন আবাসক প্রকল্পে ঠিকাদার হিসেবে কাজ করতেন।

এ বিষয়ে জানতে চাইলে রূপায়ণ সিটির সিনিয়র এক্সিকিউটিভ (অ্যাডমিন) মোঃ মহাসিন গণমাধ্যমে বক্তব্য দিতে রাজি হননি।

জানতে চাইলে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাহাৎ খান বলেন, বিষয়টি আমরা অবগত আছি। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন মামলা হয়নি। তারা লাশ বুঝে নিয়ে চলে গেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102