বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গীতে আল-মদিনা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন রয়েল ইউনিভার্সিটিতে ৫৫তম মহান বিজয় দিবস উদযাপিত ওসমান হাদিকে গুলির ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে না : সিইসি হাদিকে গুলি : প্রধান সন্দেহভাজন মাসুদের স্ত্রী–শ্যালকসহ আটক ৩ সদুত্তর দিতে পারেননি আনিস আলমগীর, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন : ডিবি প্রধান সেনাদের ওপর হামলায় তীব্র নিন্দা জামায়াতের সুপ্রিম কোর্টের এজলাস কক্ষে আইনজীবী ছাড়া অন্যদের প্রবেশ নিষেধ ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা কমেনি পেঁয়াজের ঝাঁজ, সবজির দামে স্বস্তি নেই

উত্তরায় ইউনির্ভাসেসের চতুর্থ শাখার উদ্বোধন

বাহাউদ্দিন খাঁন
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রাজধানীর উত্তরায় আধুনিক সুবিধাসম্পন্ন ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড “ইউনির্ভাসেস (UNIVERSES)”–এর চতুর্থ শাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। গতকাল সোমবার (২৬শে মে,২০২৫) উত্তরায় রাজলক্ষ্মীতে নান্দনিক পরিবেশে আউটলেটটি উদ্বোধন করা হয়।

উত্তরায় রাজলক্ষ্মীতে ইউনিভার্সেস আউটলেটের শুভ উদ্বোধন | ছবি: উত্তরা নিউজ

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি সিকদার মকবুল হক এবং বিশেষ অতিথি উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান। অতিথিবৃন্দরা ফিতা কেটে এবং কেক কেটে নতুন শাখাটি উদ্বোধন করেন।

বিশেষ অতিথি ওসি হাফিজুর রহমান বলেন, “ইউনির্ভাসেস শুধু একটি আউটলেট নয়, এটি গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়—যেখানে মানে ভালো, দামে সাশ্রয়ী পণ্যের সহজলভ্যতা থাকবে।

প্রতিষ্ঠানের উদ্যোক্তরা জানান, আউটলেটটি গ্রাহকদের সর্বোচ্চ আধুনিক ও মানসম্মত সেবা নিশ্চিত করতেই চালু করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা, ফ্যাশনপ্রেমী ও শুভানুধ্যায়ীরা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102