রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর জুলাই জাদুঘর ঘুরে দেখলেন এনসিপি নেতারা যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১ মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন : আইনমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস: রাষ্ট্রের দায়িত্ব ও দায়বদ্ধতা II – মং এ খেন মংমং

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, স্থানীয়দের ক্ষোভ!

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: রবিবার, ২৫ মে, ২০২৫

রাজধানীর উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা।

রবিবার সকাল ৭টায় উত্তরার বিএনএস সেন্টারের সামনে থেকে ১০/১৫জন মিলে মিছিলটি বের করার খবর পাওয়া গেছে। এ নিয়ে স্থানীয়দের বৈষম্যবিরোধী ছাত্র নেতারা ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

জানা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলটি উত্তরার বিএনএস সেন্টারের সামনে থেকে শুরু হয়ে আজমপুর ফুটওভার ব্রিজ সামনে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন গফরগাঁও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফুল মণ্ডলকে দেখা গেছে।

এ বিষয়ে জুলাই রেভুলেশন অ্যালায়েন্স নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, জুলাই আন্দোলনের অন্যতম দুর্গ উত্তরার মাটিতে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা কোনভাবেই মেনে নেয়া হবে না। আমরা প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।

জানতে চাইলে ডিএমপি উত্তরা বিভাগ পুলিশের উপ-কমিশনার মো. মহিদুল ইসলাম বলেন, আমরাও বিষয়টা শুনছি। যতটুকু জেনেছি ওরা (নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা) গঁফরগাও থেকে ট্রেনে এসে ভোর ৭টার দিকে মিছিলটা করেছে। যারা নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল করেছে আমরা তাদেরকে শনাক্ত করেছি। এদের ধরতে আমাদের টিম কাজ শুরু করে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102