শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জানুয়ারিতে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: ইসি গণধর্ষণের পর গৃহবধূর শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় দুর্বৃত্তরা ডেঙ্গুতে আট মাসের চেয়ে বেশি মৃত্যু সেপ্টেম্বরের ২৪ দিনে খুলনায় চিংড়ি পলাশের বাড়িতে ডিবির অভিযান, ৩ বিদেশি পিস্তল-৯ রাউন্ড গুলি উদ্ধার; স্ত্রীসহ আটক ২ কেন্দুয়া পৌরসভার ময়লা-আবর্জনা নিরসনে ডাম্পিং জোন স্থাপনের উদ্যোগ নিলেন এমপি হিলালী কিশোরকে গলা টিপে হত্যা, ১৯ বছর পর মামা-ভাগ্নের যাবজ্জীবন আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ ফিলিস্তিনি জলপাই বাগান গুঁড়িয়ে দিল ইসরায়েলি বুলডোজার ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান-ডেপুটি স্পীকারের

নির্ধারিত পশুর হাটের উদ্দেশে যাওয়া গাড়ি মাঝপথে থামালে ব্যবস্থা- স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ১৯ মে, ২০২৫

কোনো নির্ধারিত কোরবানির পশুর হাটের উদ্দেশে যাওয়া গাড়ি মাঝপথে থামানো হলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।উপদেষ্টা আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।উপদেষ্টা বলেন, পবিত্র ঈদ উল আজহার সময়ে সাধারণত আমাদের কোরবানির গরুর হাটগুলোর মধ্যে শৃঙ্খলার ঘাটতি দেখা যায়। সেজন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে- দেশের বিভিন্ন জায়গা থেকে যেসব কোরবানির পশুর বা গরুর গাড়ি আসবে সেসবের সামনে সুনির্দিষ্ট হাটের তথ্য থাকতে হবে। যেখানে-সেখানে গরু নামাতে পারবে না। রাস্তায় গরু না নামিয়ে নির্ধারিত স্থানে নামাতে হবে।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, নিরাপত্তার স্বার্থে প্রতিটি হাটেই আনসার রাখতে হবে। কিছু হাটে ৭৫ জন করে আবার কিছু হাটে কম-বেশি হতে পারে। উপদেষ্টা বলেন, নিরাপত্তার পাশাপাশি হাটে গরুর চিকিৎসক থাকতে হবে। কোনোভাবেই যেন অসুস্থ গরু বিক্রি না হয়। তিনি বলেন, অনেক সময় গরুর আঘাতে মানুষ আহত হয়, এজন্য ফার্স্ট এইডেরও ব্যবস্থা রাখতে হবে। এ বছর শতকরা ৫ টাকা হাসিল নিলেও আগামী বছর থেকে ১০০ টাকায় ৪ টাকা হারে নিতে হবে। তিনি আরও বলেন, ঈদের পাঁচ দিন আগে থেকে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে এবং ঈদের পর তিন দিন চলাচল বন্ধ থাকবে। এটা কোনো অবস্থায় রাতে চলাচল করতে পারবে না।

উপদেষ্টা আরও বলেন, ঈদ সামনে রেখে কোন বাস, ট্রেন, নৌযানে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না৷ একই নিয়ম থাকবে পশু আনা নেয়ার ক্ষেত্রেও৷ তিনি বলেন, মানুষের বিভিন্ন দাবি থাকবেই৷ আমরা আহ্বান করবো সব মন্ত্রণালয় যেন যৌক্তিক দাবি মেনে নেয়৷ তবে কেউ যেন অযৌক্তিক দাবি না করে- সেটাও খেয়াল রাখতে হবে। আর সবাই যেন তাদের নিজেদের কমপ্লেক্সের মধ্যে দাবির জন্য দাঁড়ায়৷ রাস্তা বন্ধ করে সাধারণ মানুষের ভোগান্তি যেন তারা সৃষ্টি না করে৷ব্রিফিংকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102