শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিষয়ে বিজিএমইএ এর প্রতিক্রিয়া এআই অপপ্রচার রোধে সতর্ক থাকার আহ্বান, বিমানসেবার উন্নয়নে গুরুত্ব মন্ত্রীর ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-জাপান উচ্চ-পর্যায়ের সংলাপে বাংলাদেশ জাপান ক্যারিয়ার সেন্টার (বিজেকেসি)-র যাত্রা শুরু রাজশাহীতে নিম চারা রোপণের মাধ্যমে প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন ভূমিমন্ত্রী প্রেমিকা কেটি পেরিকে নিয়ে যুক্তরাষ্ট্রের ম্যাচ উপভোগ করলেন ট্রুডো মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায় ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে লেকে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু প্রতিদিন ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করবেন পল্লী বিদ্যুৎকর্মীরা

কুমিল্লায় সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ১৪ মে, ২০২৫
কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ফকিরবাজার এলাকা থেকে প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বুধবার (১৪ মে) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোররাতে বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবির একটি দল। অভিযানে ফকিরবাজার নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়।জব্দকৃত মোবাইল ডিসপ্লেগুলোর বাজারমূল্য আনুমানিক ৪ কোটি ৪৭ লাখ ৩৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।বিজিবি জানায়, জব্দকৃত মালামাল কাস্টমস কার্যক্রম শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া কাস্টমসে হস্তান্তর করা হবে।এছাড়া সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সম্প্রতি এই অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102