শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরায় সড়ক দূর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় খুঁজছে পুলিশ, লাশ পড়ে আছে মর্গে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিজনিত কারণে যানবাহনের ভাড়া সমন্বয় সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি এবছর ৬টি পাটকল লীজে দেওয়া হবে,বাড়াবে কর্মসংস্থান- বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গাজীপুরে টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২ মানুষের পৃথিবী ll – মং এ খেন মংমং ll ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু পোশাক খাতের সংকট নিরসনে নীতি সহায়তা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের প্রতি বিজিএমইএ’র আহ্বান প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে: জামায়াত আমির সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার

জুনের মধ্যে সাড়ে ৩ বিলিয়ন ঋণ সহায়তা আসছে

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ১৪ মে, ২০২৫
আগামী জুনের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের ২ কিস্তির ১ দশমিক ৩ বিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ। একই মাসে বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জাইকা, এআইআইবিসহ কয়েকটি সংস্থা থেকে আরো ২ দশমিক ২০ বিলিয়ন ডলারের ঋণ পাবে দেশ। সব মিলিয়ে আগামী মাসে সাড়ে তিন বিলিয়ন ডলারের ঋণ আসবে।বুধবার (১৪ মে) দুপুরে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলন এসব তথ্য জানান গভর্নর ড. আহসান এইচ মনসুর।দুবাই হতে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সংবাদ সম্মেলনে ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমানসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আহসান এইচ মনসুর বলেন, আমাদের লক্ষ্য ব্যাংকের গর্ভানেন্স নিশ্চিত করা, ইতোমধ্যে ১৪টি বোর্ড পরিবর্তন আনা হয়েছে, যেখানে গুণগত পরিবর্তন এসেছে। বিতরণ করা ঋণের ১০ শতাংশের বেশি খেলাপি হলে লভ্যাংশ দিতে পারবে না ব্যাংক।পাশাপাশি নগদ জমা ও বিধিবদ্ধ জমায় ঘাটতির কারণে কোনো ব্যাংকের ওপর আরোপ করা দণ্ডসুদ বা জরিমানা অনাদায়ী থাকলেও লভ্যাংশ দিতে পারবে না ব্যাংকগুলো। তিনি আরো বলেন, ব্যাংক সংস্কার শুরু হয়েছে। আমাদের যাত্রা শুরু হয়েছে, যারা উল্টাপাল্টা করবেন তাদের বিরুদ্ধ ব্যবস্থা। ব্যাংক খাতকে ঘুরে দাঁড়াতেই হবে।শর্টফুল থাকলে আমটা সে ব্যাংক নিয়ে নিবো, মার্জার করবো বা যা করার করবো। বাংলাদেশ ব্যাংক আমানতকারীর সাথে আছে। রাষ্ট্র সাময়িক সময়ের জন্য নিয়ে নিবে এতে ব্যাংক ভালো থাকবে, ঘুরে দাঁড়াবে। আমরা ব্যাংক নয়, আমানতকারীদের স্বার্থ রক্ষায় আসবো।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102