বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই ত্যাগীদের মূল্যায়ন করে। দুর্গাপুর সীমান্তে বিজিবি‘র অভিযান ৫০ বোতল ভারতীয় মদ আটক ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলির হুঁশিয়ারি: দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ সতেরো বছরের নিপীড়ন সয়ে রাজনীতি করার নজির বিশ্বে বিরল: টঙ্গীতে প্রতিমন্ত্রী নূরুল হক নুর ঈদ উপহার বিতরণে জাহাঙ্গীর হোসেন: ‘পর্যায়ক্রমে সবাই পাবে ফ্যামিলি কার্ড’ নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর ছুটির দিনে অফিসে প্রধানমন্ত্রী, ‘কৃষক কার্ড’ চালুর অগ্রগতি নিয়ে সভা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী যেভাবে অল্পের জন্য প্রাণে বাঁচলেন মোজতবা খামেনি, জানাল দ্য টেলিগ্রাফ সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদের সম্ভাব্য তারিখ

প্রবাসী যোদ্ধাদের পাঠানো রেমিট্যান্স সর্বকালের রেকর্ড ভাঙল

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১২ মে, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

চলতি বছরের ৭ই মে, ২০২৫ ইং পর্যন্ত প্রবাসী যোদ্ধারা দেশে ২৫.২৭ বিলিয়ন বা ২ হাজার ৫২৩৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা দেশের ইতিহাসে পুর্বের অর্থবছরের থেকে সর্বোচ্চ রেকর্ড গড়েছে। 

সোমবার (১২ই মে,২০২৫) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত অর্থবছরে একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৯৭২ কোটি মার্কিন ডলার। বছর ব্যবধানে বেড়েছে ২৮.২০ শতাংশ। এর আগে ২০২০-২১ অর্থবছরে জুড়ে দেশে সর্বোচ্চ রেমিট্যান্স ২৪.৭৭ বিলিয়ন ডলার এসেছিল।

এদিকে,  চলতি মাসের প্রথম ৭ দিনে দেশে এসেছে ৭৩ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২২ দশমিক ৩০ শতাংশ। গত বছরের একই সময়ে দেশে এসেছিল ৬০ কোটি ১০ লাখ ডলার। আর চলতি মাসের গত ৭ মে একদিনেই দেশে এসেছে ১১ কোটি ডলার। গত মার্চে দেশে এসেছে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৪০ হাজার ১৩৮ কোটি টাকা। অথচ গত এপ্রিলে এসেছে ২৭৫ কোটি ১৯ লাখ ডলার। যা ছিল দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102