মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী ঈদে বাড়ি ফেরার পথে অজ্ঞাত বাহনের চাপায় বাবা-মেয়ে নিহত তালাকের পর সাবেক স্ত্রীকে ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’, যুুবক গ্রেফতার কথা কাটাকাটির জেরে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা নাঙ্গলকোটে ৭ বছরের শিশুকে নিপীড়ন, ব্যবসায়ীকে গণপিটুনি ​খবর বদলায়, কিন্তু সমস্যার চরিত্র কেন বদলায় না ডেপুটি স্পীকারের পক্ষ থেকে দুর্গাপুরে মানবিক সহায়তা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রামপুরা ব্লকেড

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শনিবার, ১০ মে, ২০২৫

রাজধানীর রামপুরায় ব্লকেড কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার (৯ মে) রাত সাড়ে ৯টায় ব্লকেড করেন তারা। এ সময় বাড্ডা থেকে মালিবাগ আবুল হোটেল পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।উল্লেখ্য, আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে আবারও উত্তাল হয়েছে রাজপথ।দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন না এলে আবারও সারা ঢাকা শহরে ব্লকেড এবং ঢাকা মার্চ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এ দাবিতে কর্মসূচি পালন করছে ৪৩টি রাজনৈতিক দল ও সংগঠন।বৃহস্পতিবার (৮ মে)

রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ও শুক্রবার (৯ মে) বিকাল থেকে শাহবাগ মোড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা।এদিকে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন না এলে আবারও সারা ঢাকা শহরে ব্লকেড এবং ঢাকা মার্চ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।শুক্রবার সন্ধ্যায় শাহবাগের অবস্থান চলমান থাকবে বলে জানিয়ে ফেসবুকে এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বিষয়টি জানান।নাহিদ ইসলাম বলেন, দল-মত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সব শক্তি এক থাকবে এটাই প্রত্যাশা। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড চালু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102