বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল, মায়ামিতে পৌঁছাতে দেরি চোখ-মুখ ফুলে যাওয়ায় ভক্তদের উদ্বেগ, অসুস্থ সালমান খান? তৈরি পোশাক খাতের পরিবেশগত কমপ্লায়েন্স সহজতর এবং টেকসই শিল্প উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছে বিজিএমইএ নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হতে শিক্ষার্থীদের আহ্বান জানান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইরান চুক্তি নিয়ে সমালোচকদের ‘শিক্ষিত’ হওয়া দরকার, মন্তব্য ট্রাম্পের ফেনীতে মিনিট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুজনের ছয় বিশ্বকাপে গোল করে ইতিহাস গড়লেন রোনালদো ইরান যুদ্ধের খরচ সামলাতে ৮০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন অবশেষে এপস্টেইন-কাণ্ডে মুখ খুললেন বিল গেটস

ঠাকুরগাঁওয়ে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১০ মে, ২০২৫

ঠাকুরগাঁওয়ে পুলিশের ওপর হামলা করে পরোয়ানাভুক্ত এক আসামিকে ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় সাত জনের বিরুদ্ধে মামলা ও অজ্ঞাতনাম ২০জনকে আসামি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ মে) রাতে।

শনিবার (১০ই মে,২০২৫) বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রনজু মিয়া। এর আগে বৃহস্পতিবার (৮ মে) বাদী হয়ে এ মামলাটি করেন তিনি।

মামলা সূত্রে জানা যায়, গত ৭ই মে আসামি শাহাজাহান মঙ্গলুকে এএসআই রনজু মিয়া ও এএসআই মাইদুল ইসলামের নেতৃত্বে একটি দল গ্রেপ্তার করতে যায়। ওই সময় একটি দল পুলিশের কাজে বাধা দেয়। এক পর্যায়ে গালিগালি ও পুলিশের সাথে ধস্তাধস্তি করে। এসময় স্থানীয় সজল নামের একজন এএসআই মাইদুল ও রনজুকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। প্রায় ২০/২৫ জন মিলে পুলিশের কর্মকর্তাদের মারধর করে এবং পুলিশের হেফাজতে থেকে আসামি শাহাজাহানকে ছিনিয়ে নেয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান বলেন, ‘সরকারি কাজে বাধা ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102