বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নওগাঁর সাপাহার সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরো পাবে ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী শিক্ষাঙ্গনে মব-সহিংসতা : তদন্তে আসছে জাতিসংঘ আ.লীগ সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার করতে হবে দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত কাশেম গ্রেপ্তার ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান মাঠে মাঠে সতেজ আগাম সবজি, বন্যার ক্ষতি কাটানোর স্বপ্ন মেসির বিদায়ী ভাষণে কান্নায় ভেঙে পড়লেন এনজো

পথশিশুদের শিক্ষাদানে দুই বন্ধুর ‘গ্লোবাল কিডস স্কুল’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শুক্রবার, ৯ মে, ২০২৫

“শিক্ষা সকল শিশুর অধিকার” এই স্লোগানকে সামনে রেখে পথশিশুদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মাহবুবুর রহমান জিলানী ও মুহাম্মদ শামীম রেজা দুই বন্ধু।

গাজীপুরের বিভিন্ন খোলা স্থানে পথশিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেয়াই যেন তাদের নেশা। ‘গ্লোবাল কিডস স্কুল’ নামে তারা গড়ে তুলেছেন অ আ ক খ শেখানোর এমনই এক আসর।

আজ (শুক্রবার) গাজীপুরের টঙ্গী রেলস্টেশন এলাকায় তেমনই এক আসরের যাত্রা শুরু করেছেন এই দুই বন্ধু। যেখানে রেলস্টেশন ও আশপাশের এলাকার পথশিশুদের শেখানো হচ্ছে বাংলা, ইংরেজি ও আরবি বর্ণমালা।

পথশিশুদের মাঝে শিক্ষা নিয়ে কাজ করা এই দুই বন্ধু জানান, পড়াশোনা শেখানোর পাশাপাশি শিশুদের সকালের খাবারেরও ব্যবস্থা করেছে তারা।  বাংলা, ইংরেজি, অংক, আরবি শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাও প্রদান করা হয় তাদের পাঠশালায়।

পথশিশুদের পাঠশালা গ্লোবাল কিডস স্কুলের উদ্যোক্তা মুহাম্মদ শামীম রেজা উত্তরা নিউজকে বলেন, অসহায় বাচ্চাদের পড়াশোনা ও তাদের সাথে কাটানো অল্প কিছু সময় অনেক আনন্দের।

তিনি  বলেন, এখানে আসা শিশুদের দক্ষতা বৃদ্ধিতে বাংলা অক্ষর চেনানো, নিজেদের জানা, বাংলা ও ইংরেজি পড়া, ইংরেজি বর্ণমালা চেনানো, স্বাস্থ্য ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা, মানসিকভাবে চাঙ্গা রাখা এবং সৃজনশীল কাজে সম্পৃক্ত করাসহ নানা কার্যক্রম আমরা পরিচালনা করে আসছি।

অপর পরিচালক মাহবুবুর রহমান জিলানী উত্তরা নিউজকে বলেন, কার্যক্রমটি আমরা প্রতি শুক্রবার সকাল থেকে পরিচালনা করি। ভবিষ্যতেও চালিয়ে যাব ইনশাআল্লাহ।

জানা যায়, শামীম রেজা ও মাহবুবুর রহমান জিলানী দুজনেই টঙ্গী সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী। ২০২২ সাল থেকে তারা খোলা আকাশের নিচে গ্লোবাল কিডস স্কুল পরিচালনা করে আসছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102