বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন কেন্দুয়ায় জমি বিরোধের জেরে ষাটোর্ধ্ব ব্যক্তির মৃত্যু, ঘিরে রহস্য কান্দিউড়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক মো. নজরুল ইসলাম সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু : ছিনতাইকৃত মালামালসহ গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ জাহাঙ্গীরনগরে মাস্টার্সে সিজিপিএ- ৪.০০ পেলেন শাহরাস্তির সন্তান রাতুল শাকিল ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি টানানো নিয়ে বিতর্ক, প্রতিবাদ

বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকুক

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৭ মে, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

চট্টগ্রামে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) চান্দগাঁও ক্যাম্পের নিজ কার্যালয় থেকে পলাশ সাহা নামে এক কর্মকর্তার গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী সময়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়।

আত্নহত্যার আগে পলাশ সাহার লেখা চিরকুট | সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

চিরকুটে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জনা মা এবং বউ কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে।‬‎’

ঘটনাটি ঘটেছে বুধবার (৭ই মে,২০২৫) বেলা ১২টার দিকে নগরের বহদ্দারহাটে অবস্থিত র‍্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে। 

পলাশ সাহা (৩৭) র‍্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩৭তম বিসিএসের পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন।

চান্দগাঁও র‍্যাবের এক কর্মকর্তা জানান, ভুক্তভোগী পারিবারিক কিছু সমস্যায় ছিলেন। তাই হয়তো নিজ কার্যালয়ে গুলি করে আত্মহত্যা করেন।

এ বিষয়ে পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার (এসি) আরিফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে তার পরিবারের বিষয়ে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। আমরা বিষয়টি তদন্ত করছি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102