বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই টেকনাফে ১ কোটি ৫ লাখ টাকার ইয়াবা জব্দ খুলনা শিপইয়ার্ড পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা স্পীকারের সাথে UN WOMEN বাংলাদেশ প্রতিনিধির সৌজন‌্য সাক্ষাৎঃ বাংলাদেশ থেকে জাপানে দক্ষ জনশক্তি রপ্তানীতে জাপানী রাষ্ট্রদূতকে জাতীয় সংসদের স্পীকারের আহ্বান গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয়। রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হাদি হত্যা: ১৬ বারের মতো পেছাল অধিকতর তদন্ত প্রতিবেদন বাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকা বায়ুদূষনে বিশ্বচ্যাম্পিয়ন

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৭ মে, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

দিন দিন বিশ্বের বিভিন্ন দেশে বায়ুদূষনের মাত্রা বেড়েই  চলেছে। আর টানা কয়েক দিন ঢাকার বাতাসের মান ছিল খুবই অস্বাস্থ্যকর। বুধবার (৭ই মে,২০২৫) সকালবেলা আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।

প্রতিষ্ঠানটি আরও জানায়, ১৭৯ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে অবস্থান করছে ঢাকা। একই সময় ১৭৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রয়েছে চীনের উহান শহর। আর ১৬৪ স্কোর নিয়ে ৩য় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর।

আইকিউএয়ারের তথ্যনানুযায়ী, ০ (শূন্য) থেকে ৫০ স্কোরকে ভালো বায়ু হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি হিসেবে, ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল, ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর বায়ু আর ২০১ থেকে ৩০০ স্কোর কে খুবই অস্বাস্থ্যকর বায়ু হিসেবে বিবেচিত করা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

বায়ুদূষণে প্রধানত স্ট্রোক, হৃদ্‌রোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার ও শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে। ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102