বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নিকুঞ্জ টানপাড়ার অসমাপ্ত স্বপ্ন: একটি সার্বজনীন কবরস্থান টঙ্গীতে মাদক ব্যবসার জেরে দুই পায়ের রগ কেটে যুবককে হত্যা ডেপুটি স্পীকারের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজিএমইএ পরিচালনা পর্ষদ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে : মাহদী আমিন ম্যানসিটি ছেড়ে পর্তুগালে গেলেন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার মুক্তিযুদ্ধের স্মারকস্তম্ভ হয়ে দাঁয়িয়ে সেই ১৯৭১ গাছ আর ঝগড়া করবেন না দেব-শুভশ্রী এমপি ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে কেন্দুয়ায় বিএনপির আনন্দ র‍্যালি

এই ডাক্তার রোগ নয়, পাপ সাড়ায়

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৭ মে, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

‘এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ।’ মোশারফ করিম! বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন অভিনেতা। সাধারণত ছোট পর্দায়ে হাস্যরসাত্নক চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। তবে এবার হাস্যরসাত্নক চরিত্রে নয় বরং দেখা যাবে বড় পর্দায়ে এমন এক চরিত্রে যা আগে কখনো দর্শক দেখেনি। যেখানে মোশারফ করিমকে চোখে সানগ্লাস, মুখে ফ্রেঞ্চকাট দাড়ি, পোশাকে রক্তের ছিটেফোঁটা, হাতে কুড়াল, ঘাড়ে ঝুলানো থেটোস্কোপ, মেরে পায়ের নিচে ফেলে রেখেছেন একজনকে।

সঞ্জয় সমাদ্দার পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ‘ইনসাফ’ সিনেমার দ্বিতীয় পোস্টারে তিনি এমন ভয়ংকর ও দানবীয় রূপে ধরা দিয়েছেন।  ইনসাফ জুড়ে থাকবে অ্যাকশন-থ্রিলারের ধামাক। সিনেমাটি  প্রযোজনা করছে তিতাস কথাচিত্র। এ সিনেমা দিয়ে দীর্ঘদিন পর চলচ্চিত্র প্রযোজনায় এসেছে প্রতিষ্ঠানটি। সিনেমাটিতে নায়ক চরিত্রে অভিনয় করছেন শরীফুল রাজ, যার বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন তাসনিয়া ফারিণ। এই সিনেমার মাধ্যমেই ঢালিউডে পুরোপুরি বাণিজ্যিক নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে ফারিণের।

গত ফেব্রুয়ারিতে শুরু হয়েছে ইনসাফের শুটিং। এখন চলছে শেষ অংশের কাজ। সিনেমাটি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ঈদুল আযহায় মুক্তি পাবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102