বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
মোশাররফ করিমের ওপর ‘হামলা’, অস্বীকার করলেন অভিনেতা ইসরায়েল না পারলে হিজবুল্লাহকে সামলাবে সিরিয়া: ট্রাম্প বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী জলবায়ু অভিযোজনে নারীর নেতৃত্বের স্বীকৃতি চাইলেন বক্তারা ওয়েব সিরিজের নাম ‘ব্রাজেন্টিনা’, অভিনয় করলেন জামাল ভূঁইয়া যুক্তরাষ্ট্রের মাটিতে একখণ্ড ইরান, রাতভর যেমন ছিল তেহরান আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে —-মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী ০৭ হাজার ৩ কোটি টাকার ০৫ (পাঁচ) প্রকল্প একনেক সভায় অনুমোদন গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন: স্থানীয় সরকার মন্ত্রী যুক্তরাষ্ট্রের মাটিতে গোল করে ‘রাজনৈতিক’ উদযাপন ইরানের

চীনে বিশ্বের প্রথম এআই হাসপাতাল, কেমন এটি

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
বিশ্বে প্রথমবারের মতো সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক হাসপাতাল চালু করেছে চীন। যেখানে কাজ করছেন ১৪ জন এআই চিকিৎসক। এটি স্বাস্থ্যসেবা খাতে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ইরানি বার্তা সংস্থা মেহের জানিয়েছে, গত ৩ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন উদ্যোগের ঘোষণা দেওয়া হয়।এটি প্রযুক্তি ও স্বাস্থ্য খাত ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট ক্রিপ্টো টোকেন বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। টেকক্রাঞ্চসহ প্রযুক্তিভিত্তিক বিভিন্ন সংস্থা একই দিন এ খবর নিশ্চিত করে। সংবাদমাধ্যম জানায়, এআই হাসপাতাল চালুর মাধ্যমে চীন কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রহণের দিক থেকে এক বিশাল অগ্রগতি ঘটিয়েছে। এই পদক্ষেপ ভবিষ্যতে ব্লকচেইন ও ক্রিপ্টো ইকোসিস্টেমেও ব্যাপক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যেসব প্রকল্প এআই উদ্ভাবনের সঙ্গে সম্পৃক্ত।

জানা গেছে, এআই এজেন্ট হাসপাতাল কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও গবেষণাকে একত্রিত করে এমন একটি সমন্বিত বাস্তুতন্ত্র তৈরির দিকে নজর দিচ্ছে। এই উদ্ভাবনী মডেল উন্নত মানের চিকিৎসা সহজলভ্য করার পাশাপাশি দ্রুত সেবা প্রদান নিশ্চিত করতে চায়। দীর্ঘমেয়াদে এর লক্ষ্য হলো আধুনিক, সাশ্রয়ী ও টেকসই স্বাস্থ্যসেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া। এটি চিকিৎসা খাতে প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে ভবিষ্যতের নতুন দিগন্ত উন্মোচনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102