রবিবার, ১০ মে ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
৫ খুনের ঘটনায় পলাতক ফোরকানকে আসামি করে মামলা রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করেছে — চীফ হুইপ দ্বিতীয় স্বামীর সঙ্গে সংসার করতে সন্তানকে গলা কেটে হত্যা বেবিচকের উপ-পরিচালক মো. ওয়াদিদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন – তথ্যমন্ত্রী” নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তুরস্কে “TÜRKİYE’S ROAD TO COP31: RESILIENT CITIES” অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রীর অংশগ্রহণ ৫ম শ্রেণির ছাত্রীকে অপহরণ, ১২ দিন আটকে ধর্ষণের অভিযোগে মামলা তিন সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়ে মারা গেলেন স্বামী-স্ত্রী ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’— কুষ্টিয়ায় তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব শুরু

বরিশাল নার্সিং কলেজে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে হামলা, আহত ৩

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
বরিশাল নার্সিং কলেজে চলমান ছয় দফা দাবির আন্দোলনে হামলায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় নার্সিং কলেজে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শেরেবাংলা মেডিক্যাল কলেজ সংলগ্ন বরিশাল নার্সিং কলেজে এ ঘটনা ঘটে। জানা গেছে, নার্সদের প্রথম শ্রেণির পদে নিয়োগ, ২০ হাজার টাকা ইন্টার্নশিপ ভাতা ও মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগসহ ছয় দফা দাবিতে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন নার্সিং শিক্ষার্থীরা। মঙ্গলবার বরিশাল নার্সিং কলেজে কমপ্লিট শাটডাউন পালনের জন্য কলেজের মূল ফটকে তালা দেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় কলেজের ইন্সট্রাক্টর ফরিদা বেগমের নেতৃত্বে বোর্ড বেসিক শিক্ষার্থীরা হামলা চালান।এতে তিন শিক্ষার্থী আহত হয়েছেন।শিক্ষার্থী আয়শা ইসলাম বলেন, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে কলেজের ইন্সট্রাক্টর ফরিদা বেগম বাধা দেন। একপর্যায়ে তালা ভেঙে ফেলেন। এ সময় শিক্ষার্থীরা বাধা দিলে তাদের ওপর বোর্ড বেসিক শিক্ষার্থীরা হামলা চালান।এতে কলেজের দুই ছাত্রীসহ তিনজন আহত হয়েছেন। চলমান কমপ্লিট শাটডাউন আন্দোলনে বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে শিক্ষকরা কোনো মন্তব্য করেননি।শিক্ষার্থী আহসান হাবিব সিফাত বলেন, বরিশালে প্রথম নার্সিং শিক্ষার্থীদের ওপর শিক্ষকরা হামলার ঘটনা ঘটিয়েছেন। কলেজের ইন্সট্রাক্টর ফরিদা বেগমের নেতৃত্বে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন। শুধু তাই নয়, আন্দোলন থেকে সরে না গেলে সব শিক্ষার্থীকে পরীক্ষায় ফেল করানোর হুমকি দিয়েছেন তিনি।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102