শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরা পশ্চিম থানার ষান্মাসিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উত্তরা দিয়াবাড়িতে শুরু হচ্ছে ‘উত্তরা গার্ডেন সেন্টার কর্তৃক বৃক্ষমেলা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নরা ফ্যাসিবাদবিরোধী চেতনায় নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ’—বাঘাইছড়িতে মীর হেলাল প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬ বিষয়ক জাতীয় পর্যায়ের অবহিতকরণ সভা রাতে খেলা দেখে ফেরার পথে উত্তরায় দুই সাংবাদিক নিহত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশনা

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। নতুন নির্দেশনা অনুযায়ী, অফিস চলাকালে বাইরে ঘোরাফেরা করতে পারবেন না তারা।আজ মঙ্গলবার অফিস আদেশে এ নির্দেশনা দেয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন এতে স্বাক্ষর করেছেন।বিশ্ববিদ্যালয়ে অফিস চলাকালীন শৃঙ্খলা বজায় রাখতেই মূলত এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।আদেশে বলা হয়, অফিস চলাকালীন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বিনা কারণে নিজ নিজ দপ্তরের বাইরে ঘোরাফেরা করতে পারবেন না। সেই সঙ্গে যেসব কর্মচারীকে ইতিমধ্যে ইউনিফর্ম ও ব্যাজ প্রদান করা হয়েছে, তাদের অবশ্যই ইউনিফর্ম ও ব্যাজ পরিধান করে অফিসে অবস্থান করতে হবে এবং দায়িত্ব পালন করতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আদেশে বলা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, ডিন, বিভাগীয় ও দপ্তর প্রধানদের ছাড়াও আঞ্চলিক কেন্দ্রগুলোকেও বিষয়টি অবহিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102