বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন পুকুরে গোসল করতে নেমে চুয়েট শিক্ষার্থীর মৃত্যু সাবধান ভারত, জেন জি’রা আসছে

আমরা অন্যায়ের কাছে মাথা নত করিনি : জামায়াত আমির

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ৫ মে, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শত অন্যায়, অত্যাচার, নির্যাতনের মধ্যেও আমরা আল্লাহ ও তার রাসুলের পথে টিকে আছি আল্লাহর রহমতের কারণে। আমরা অধৈর্য হইনি, মিথ্যা মামলা সত্ত্বেও কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করিনি। গতকাল রবিবার বিকেলে মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর দুই দিনব্যাপী জেলা ও মহানগরী আমির সম্মেলনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির মহান আল্লাহর শুকরিয়া আদায় করে আরও বলেন, আমাদের সামনে উদাহরণ হলো রাসুল (সা.)-এর জীবন ও কর্ম।আমাদের আল্লাহর হুকুম ও রাসুল (সা.)-এর সুন্নাহকে সর্বদা অনুসরণ করতে হবে। আমাদের সবসময়ই আল্লাহর নিকট সাহায্য কামনা করতে হবে এবং ইমান ও তাকওয়ার সঙ্গে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দায়িত্ব পালন করতে হবে। আমরা

সংগঠনের নিকট থেকে ইসলামের যে শিক্ষা ও প্রশিক্ষণ পেয়েছি তা আপাতত অত্যন্ত কঠিন মনে হলেও দায়িত্ব সঠিকভাবে বণ্টন এবং পালন করলে আল্লাহ তায়ালা আমাদের সব কঠিন কাজকেও সহজ করে দেবেন ইনশাআল্লাহ। ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, তালিকায় শীর্ষে

ডা. শফিকুর রহমান বলেন, আমরা নানা সীমাবদ্ধতা সত্ত্বেও দ্বীনি দায়িত্ব পালন করে যাচ্ছি।
 

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102