বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ইরান প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA জুলাই গণঅভ্যুত্থানে উত্তরায় সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহীম: এক শিশুর রক্তে লেখা ইতিহাস রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা, যা জানাল আবহাওয়া অধিদপ্তর জুলাই গণঅভ্যুত্থানের অমর প্রতীক শহীদ মীর মুগ্ধ

এনসিপির নেতা হাসনাতের ওপর হামলা; যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৫৪

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৫ মে, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

গাজীপুরে জাতীয় পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় ৫৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে প্রাথমিকভাবে এ হামলার ঘটনায় ৪জনকে আটক করা হয়েছিল।

রবিবার (৪ই মে,২০২৫) রাতে এক সফল অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম।

আটকদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, গাজীপুর মহানগর যুবলীগের সদস্য মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দিপু।

উল্লেখ্য, রবিবার (৪ই মে,২০২৫) এনসিপির আরেক মুখ্য সংগঠক সারজিস আলম ফেরসবুকে এক পোস্টে হাসনাতের ওপর হামলার ঘটনা জানান। তিনি সেই পোস্টে লেখেন, ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাতের গাড়ির ওপর হামলা চালিয়েছে। এতে হাসনাতের হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন তাদের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ ঘটনার প্রতিবাদে রাজধানীর ঢাকা সহ সারাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলও হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102