মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী ঈদে বাড়ি ফেরার পথে অজ্ঞাত বাহনের চাপায় বাবা-মেয়ে নিহত তালাকের পর সাবেক স্ত্রীকে ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’, যুুবক গ্রেফতার কথা কাটাকাটির জেরে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা নাঙ্গলকোটে ৭ বছরের শিশুকে নিপীড়ন, ব্যবসায়ীকে গণপিটুনি ​খবর বদলায়, কিন্তু সমস্যার চরিত্র কেন বদলায় না ডেপুটি স্পীকারের পক্ষ থেকে দুর্গাপুরে মানবিক সহায়তা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

উত্তরসূরির প্রশ্নে যা বললেন পুতিন

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ৫ মে, ২০২৫

জোসেফ স্টালিনের পর সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্রেমলিনের শাসনকর্তা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি সব সময় উত্তরসূরি নিয়ে ভাবেন। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে একাধিক প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।সাবেক কেজিবি লেফটেন্যান্ট কর্নেল পুতিন ১৯৯৯ সালের শেষ দিনে বরিস ইয়েলৎসিনের কাছ থেকে দায়িত্ব পান। তিনি ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে, এরপর ২০১২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী এবং তারপর আবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।রাষ্ট্রীয় টেলিভিশনে রবিবার প্রচারিত একটি প্রামাণ্যচিত্রে এই মন্তব্য করেন পুতিন। ‘রাশিয়া, ক্রেমলিন, পুতিন—২৫ বছর’ শিরোনামের এই প্রামাণ্যচিত্রে তার ২৫ বছরের শাসনের পথচলার চিত্র তুলে ধরা হয়।

ট্রাম্পের ছায়া, নাকি নিজের ভুলেই হেরেছেন ডাটন?

প্রশাসনের উত্তরসূরি নিয়ে তিনি ভাবেন কি না—এমন প্রশ্নের জবাবে ৭২ বছর বয়সী পুতিন বলেন, ‘আমি সব সময় এটা নিয়ে ভাবি।তিনি আরো বলেন, ‘শেষ পর্যন্ত সিদ্ধান্তটা রুশ জনগণের।আমি মনে করি, একজন নয়, একাধিক ব্যক্তিকে সামনে আসা উচিত, যাতে জনগণের সামনে বিকল্প থাকে। বর্তমানে পুতিনের কোনো স্পষ্ট উত্তরসূরি নেই। তবে রুশ সংবিধান অনুযায়ী, কোনো কারণে প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে প্রধানমন্ত্রীর হাতে প্রেসিডেন্টের ক্ষমতা অস্থায়ীভাবে যাবে। বর্তমানে মিখাইল মিশুস্তিন রুশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102