শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরায় সড়ক দূর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় খুঁজছে পুলিশ, লাশ পড়ে আছে মর্গে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিজনিত কারণে যানবাহনের ভাড়া সমন্বয় সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি এবছর ৬টি পাটকল লীজে দেওয়া হবে,বাড়াবে কর্মসংস্থান- বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গাজীপুরে টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২ মানুষের পৃথিবী ll – মং এ খেন মংমং ll ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু পোশাক খাতের সংকট নিরসনে নীতি সহায়তা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের প্রতি বিজিএমইএ’র আহ্বান প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে: জামায়াত আমির সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার

রাজপরিবারে ফিরতে চান প্রিন্স হ্যারি

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শনিবার, ৩ মে, ২০২৫
রাজপরিবারের সঙ্গে ‘পুনর্মিলন’ চান দ্য ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি। বিবিসিকে দেওয়া এক আবেগঘন সাক্ষাৎকারে হ্যারি জানান, বাবা রাজা চার্লসের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ এবং যুক্তরাজ্যে ‘নিরাপত্তা’ সংক্রান্ত মামলায় হেরে ‘বিপর্যস্ত’ তিনি।হ্যারি বলেন, ‘আমার বাবা রাজা চার্লস এই নিরাপত্তা বিষয় নিয়ে আমার সঙ্গে কথা বলবেন না। আমি আর লড়াই করতে চাই না।আমি জানি না বাবা আর কত দিন বেঁচে থাকবেন।’  ২০২০ সালে রাজপরিবারের সদস্য হিসেবে পদত্যাগের পর স্ত্রী মেগান মার্কেলকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে গেলে যুক্তরাজ্যের প্রিন্স হিসেবে হ্যারির পাওয়া নিরাপত্তা কমিয়ে আনা হয়। এই সিদ্ধান্তকে তিনি ‘একটি পুরনো ধাঁচের প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র’ বলে আখ্যা দেন।  তিনি বলেন, ‘এই নিরাপত্তা ইস্যুই সব সময় প্রধান বাধা ছিল।এটা শুধু আমার নয়, আমার স্ত্রী ও সন্তানদের জীবনকেও প্রভাবিত করেছে।’ আদালতের নিরাপত্তা সংক্রান্ত এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন হ্যারি। সে সময় তার আইনজীবীদের অভিযোগ ছিল, হ্যারির নিরাপত্তা কমিয়ে তাকে অন্যদের তুলনায় আলাদাভাবে দেখা হচ্ছে।  তবে শুক্রবারের নিরাপত্তা সংক্রান্ত মামলার রায়ে হেরে যাওয়ার পর তিনি বলেছেন, তিনি আর আদালতের পথে যাবেন না, কারণ ‘এখন এটা পরিষ্কার যে আইনি পথে জেতার আর কোনো সুযোগ নেই’।প্রিন্স হ্যারি বিবিসিকে জানান, তিনি কখনোই রাজাকে এই বিষয়ে হস্তক্ষেপ করতে বলেননি, বরং তিনি অনুরোধ করে এসেছেন, যাতে ‘বিশেষজ্ঞরা তাদের কাজ করতে পারেন’।  বর্তমান পরিস্থিতিতে স্ত্রী মেগান এবং সন্তানসহ নিরাপদে যুক্তরাজ্যে ফেরা ‘অসম্ভব’ হয়ে পড়েছে জানিয়ে প্রিন্স হ্যারি বলেন, ‘আমি আমার দেশকে ভালোবাসি, সব সময়ই ভালোবেসেছি। এটা দুঃখজনক যে আমি আমার সন্তানদের তাদের পিতৃভূমি দেখাতে পারব না।’ এদিকে, মামলায় ফের হারের পর সাক্ষাৎকারে প্রিন্স হ্যারি পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হতে চাওয়ার অন্যতম কারণ তার বাবা রাজা চার্লসের শারীরিক অবস্থার অবনতি।  যুক্তরাজ্যের রাজা চার্লসের ১৫ মাস আগে ক্যান্সার ধরা পড়ে।বর্তমানে চিকিৎসাধীন চার্লসের শেষ সময়ে পাশে থাকতে চান প্রিন্স হ্যারি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102