বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সাথে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে আমরা একটি মানবিক ও ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি- সমাজকল্যাণ মন্ত্রী প্রশ্ন করায় সাংবাদিক প্রান্ত ও তাসবিরের ওপর পুলিশের হামলা আগামীতে অর্গানিক মাংস রপ্তানি করবে বাংলাদেশ — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না -স্পীকার উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার হজযাত্রীদেরকে সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার ভেতরে খুন করা হচ্ছিল রামিসাকে, দরজায় কড়া নাড়ছিলেন মা

সৌদিকে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শনিবার, ৩ মে, ২০২৫
সৌদি আরবের কাছে প্রায় ৩৫০ কোটি মার্কিন ডলার মূল্যের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের পূর্ব মুহূর্তে গতকাল শুক্রবার (২ এপ্রিল) এ সিদ্ধান্তের ঘোষণা আসে।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, মধ্যপাল্লার প্রায় ১,০০০ টি এআইএম ১২০০ সি-এইট এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির এই প্রস্তাবটি কংগ্রেসকে অবহিত করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো আকাশে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ডিজাইন করা।যেগুলো যেকোনো যুদ্ধবিমান থেকে উৎক্ষেপণ করা যায়। ক্ষেপণাস্ত্রগুলি যুক্ত্রাষ্ট্রের অ্যারিজোনার টাকসনের ‘আরটিএক্স কর্পোরেশন’ নির্মাণ করবে। যুক্তরাষ্ট্রের পর সৌদি বিমান বাহিনীর কাছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এফ-১৫ যুদ্ধবিমান রয়েছে।আগামী ১৩ থেকে ১৬ মে ট্রাম্প সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন।দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার প্রথম বড় আকারের বিদেশ সফর। এর আগে তিনি পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে এক সংক্ষিপ্ত সফরে রোম গিয়েছিলেন।উল্লেখ্য, তেলসমৃদ্ধ দেশ সৌদি আরবের সঙ্গে বৃহৎ বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তির কথা আগেই জানিয়েছিলেন ট্রাম্প। এছাড়া ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ নিষ্পত্তিতে সৌদি আরব বর্তমানে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102