বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ  ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত। ঢাকা থেকে বিমানের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক ‘আন্তালিয়া লিডার্স সামিটে’ প্রধানমন্ত্রী তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ডেপুটি স্পীকারের উড়াল সেতুতে মোটরসাইকেল থেকে পড়ে গাড়ির ধাক্কা, সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বাবু গ্রেপ্তার কওমি মহিলা মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীকে ধ’র্ষ’ণ, গ্রেপ্তার মাদ্রাসা পরিচালক নেত্রকোণার সেই ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের বিমান হামলা

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শুক্রবার, ২ মে, ২০২৫

এই নিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো সিরিয়ায় হামলা চালালো ইসরায়েল। নেতানিয়াহু বলেন, এই পদক্ষেপ সুন্নি জঙ্গিদের সঙ্গে সাম্প্রদায়িক সহিংসতায় জড়িয়ে পড়া ড্রুজ সংখ্যালঘুদের রক্ষার প্রতিশ্রুতি রক্ষার অংশ।ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তারা দামেস্কে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার প্রাসাদের কাছে হামলা চালায়। তবে লক্ষ্যবস্তু কী ছিল, তা প্রকাশ করা হয়নি। সিরীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসেন আহমেদ আল-শারা। যিনি একসময় আল-কায়েদার ঘনিষ্ঠ ছিলেন। তিনি বহুদলীয় ও অন্তর্ভুক্তিমূলক শাসনের প্রতিশ্রুতি দিলেও সম্প্রতি সাম্প্রদায়িক সহিংসতা তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। গত মঙ্গলবার (২৭ এপ্রিল) দামেস্কের জারামানার ড্রুজ অধ্যুষিত এলাকায় ড্রুজ ও সুন্নি বন্দুকধারীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সূত্রপাত হয় বিশ্বনবীকে কটাক্ষ করে প্রচারিত একটি ভয়েস রেকর্ডিংকে কেন্দ্র করে, যেটিকে সুন্নি গোষ্ঠী এক ড্রুজ সদস্যের কাজ বলে সন্দেহ করে।পরবর্তীতে এই সহিংসতা ছড়িয়ে পড়ে সিরিয়ার রাজধানীর উপকণ্ঠ সাহনায়াতেও। এই ঘটনাগুলিকে ঘিরে সিরিয়ায় ড্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা ও ইসরায়েলের ভূমিকাকে কেন্দ্র করে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102