শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জলবায়ু অভিবাসীদের জন্য সঠিক নীতিমালা এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা লালমনিরহাটে নিহত শিশু নন্দিনীর পরিবারের সাথে সাক্ষাৎ ডেপুটি স্পিকারের নির্দেশে মানিক মিয়া এভিনিউয়ে সবুজায়ন, পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধা বৃদ্ধি দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ খালে ভেসে যাওয়া বৃদ্ধাকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছে শিশু মারিয়া ‘আমরা ইরানে টাকা দিচ্ছি না, তবে অন্যরা চাইলে বিনিয়োগ করতে পারে’ নেতানিয়াহুকে সামলানো কঠিন, সবকিছুতে বোমা মারতে চান: ট্রাম্প শক্ত অবস্থান থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে ইরান: গালিবাফ

দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের বিমান হামলা

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শুক্রবার, ২ মে, ২০২৫

ই নিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো সিরিয়ায় হামলা চালালো ইসরায়েল। নেতানিয়াহু বলেন, এই পদক্ষেপ সুন্নি জঙ্গিদের সঙ্গে সাম্প্রদায়িক সহিংসতায় জড়িয়ে পড়া ড্রুজ সংখ্যালঘুদের রক্ষার প্রতিশ্রুতি রক্ষার অংশ।ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তারা দামেস্কে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার প্রাসাদের কাছে হামলা চালায়। তবে লক্ষ্যবস্তু কী ছিল, তা প্রকাশ করা হয়নি। সিরীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসেন আহমেদ আল-শারা। যিনি একসময় আল-কায়েদার ঘনিষ্ঠ ছিলেন। তিনি বহুদলীয় ও অন্তর্ভুক্তিমূলক শাসনের প্রতিশ্রুতি দিলেও সম্প্রতি সাম্প্রদায়িক সহিংসতা তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। গত মঙ্গলবার (২৭ এপ্রিল) দামেস্কের জারামানার ড্রুজ অধ্যুষিত এলাকায় ড্রুজ ও সুন্নি বন্দুকধারীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সূত্রপাত হয় বিশ্বনবীকে কটাক্ষ করে প্রচারিত একটি ভয়েস রেকর্ডিংকে কেন্দ্র করে, যেটিকে সুন্নি গোষ্ঠী এক ড্রুজ সদস্যের কাজ বলে সন্দেহ করে।পরবর্তীতে এই সহিংসতা ছড়িয়ে পড়ে সিরিয়ার রাজধানীর উপকণ্ঠ সাহনায়াতেও। এই ঘটনাগুলিকে ঘিরে সিরিয়ায় ড্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা ও ইসরায়েলের ভূমিকাকে কেন্দ্র করে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102