মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

উত্তরায় বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

রাজধানীর উত্তরায় বজ্রপাতে রকিবুল ইসলাম রাফি হাসান নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন।

আজ (বৃহস্পতিবার) দুপুরে উত্তরা ১০ নম্বর সেক্টর সংলগ্ন তুরাগ নদীর তীরে এই ঘটনা ঘটে।

নিহত রাফি হাসান আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২১ ব্যাচের ছাত্র বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড়টায় ইজতেমার মাঠে ফুটবল খেলা শেষে বন্ধুদের সাথে নৌকাযোগে পার হতে গিয়ে সৃষ্ট বজ্রপাতে শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে সহপাঠীরা নিকটস্থ আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শিকদার শিহাব বলেন, যতটুকু জেনেছি পরিবারের একমাত্র সন্তান ছিল রাফি। লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ওর সহপাঠীসহ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থা করা হচ্ছে।

তিনি বলেন, ওরা ফুটবল খেলছিল। বৃষ্টি দেখে ফিরে আসার সময় বজ্রপাতে এ ঘটনায় দুজন আহত হয়। তবে রাফির অবস্থা বেশি খারাপ ছিল। রাফি উত্তরায় বন্ধুদের সাথে থেকে পড়াশুনা করত বলে জেনেছি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102