বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কাতারের সাবেক আমিরের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মাহফিলে ডেপুটি স্পিকার কোন ভুলে স্পেনের কাছে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে এমপি এস এম জাহাঙ্গীরের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পেলেন মনিরুল ইসলাম সোহাগ ‘কাগজের মানুষ’ হবে সাংবাদিকতার ইতিহাসের দলিল: তথ্য উপদেষ্টা শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলা: কটূক্তি নয়, দরকার দায়িত্বশীলতা-ইব্রাহিম সিকদার প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে অতি দ্রুত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে জুলাই স্মৃতি জাদুঘর স্ত্রীকে হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন, অভিযুক্ত আটক লবণচরায় ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সেমিফাইনালের আগে আবেগঘন বিদায়ী বার্তা দিলেন মেসি ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩৭৭ জন গ্রেপ্তার

বিষাক্ত বর্জ্যে দূষণ, ফুলকলি অ্যান্ড কোং-কে জরিমানা

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
পরিবেশ দূষণের দায়ে চট্টগ্রামের পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের ফুলকলি অ্যান্ড কোং লিমিটেড কারখানাকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল। ড্রেন ও খালে অপরিশোধিত তরল বর্জ্য নিষ্কাশন করায় এ দণ্ড প্রদান করা হয়।মঙ্গলবার (২৯ এপ্রিল) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ে এক শুনানির পর অধিদপ্তরের পরিচালক জমির উদ্দিন এই জরিমানা আরোপ করেন। বিষয়টি বুধবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে জানানো হয়।এর আগে, গত ১৭ এপ্রিল স্থানীয় ভুক্তভোগীরা পরিবেশ অধিদপ্তরে একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগের প্রেক্ষিতে অধিদপ্তরের জেলা কার্যালয় ও চট্টগ্রাম গবেষণাগার যৌথভাবে কারখানাটি পরিদর্শন করে নমুনা সংগ্রহ করে। তদন্ত প্রতিবেদনে দেখা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কার্যকর ইটিপি ছাড়া তরল বর্জ্য সরাসরি পরিবেশে ফেলছে, যা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।শুনানিতে অভিযোগকারীদের পক্ষে ছাত্র প্রতিনিধি মাহমুদুল হাসান বলেন, কারখানাটি দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে।এলাকাবাসী অসহনীয় পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে। তাই কারখানাটি স্থানান্তর বা বন্ধের দাবি জানাই।অন্যদিকে, ফুলকলি কর্তৃপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির প্রতিনিধি এম. এ. সবুর। তিনি বলেন, কারখানাটি দুর্গন্ধ সম্পর্কে আগে ওয়াকিবহাল ছিল না।সম্প্রতি খালে কালভার্ট নির্মাণের কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে দুর্গন্ধের মাত্রা বেড়েছে। তবে ইটিপি সচল থাকায় তরল বর্জ্য দ্বারা এই দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে না বলে দাবি করেন তিনি। পাশাপাশি তিনি নতুন করে কার্যকর ইটিপি নির্মাণের জন্য দুই মাস সময় চান।শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি আগামী দুই মাসের মধ্যে কার্যকর ইটিপি নির্মাণের নির্দেশ দেয়।এছাড়া, ইটিপিতে দক্ষ জনবল নিয়োগ, ইটিপি নির্মাণকালীন অপরিশোধিত পানি ড্রামে সংরক্ষণ করে অনুমোদিত স্থানে স্থানান্তর, ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা জমা দেওয়া এবং সংলগ্ন খাল পরিষ্কার করার নির্দেশও দেওয়া হয়।জরিমানার অর্থ আগামী সাত কর্মদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আদালতে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102