মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগামী ৭২ ঘণ্টায় ৮ বিভাগে বৃষ্টির আভাস শাহজালালে অভিযান, ৩২ লাখ টাকার পণ্য আটক তেলের দাম ফের ১০২ ডলার ছাড়াল নতুন দায়িত্বে আসিফ মাহমুদ, সারজিস আলম ও মাহমুদা মিতু দেশের প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী চট্টগ্রাম বন্দরের ইজারার সিদ্ধান্ত বাতিলের দাবিতে মশাল মিছিল রাজপথের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক পথচলা থেকে নেতৃত্বের প্রত্যাশায় সেলিম আহমেদ রেজা নতুন কমিটিতে আমিনুল হককে সভাপতি চান উত্তর বিএনপির নেতাকর্মীরা, গুলশানে বিক্ষোভ ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত আওয়ামী লীগের সঙ্গে কোনো পুনর্মিলন নয়, বিচার নিশ্চিত করতে হবে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে ২০ কিমি যানজট

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা নূরিতলায় একটি কাভার্ড ভ্যান দুর্ঘটনায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার (১ মে) ভোর সারে ৪টায় নূরিতলা বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী ওভারলোড একটা কাভার্ড ভ্যান উল্টে গিয়ে সড়কের মাঝে আড়াআড়িভাবে পড়ে যায়।এতে ঢাকা থেকে চট্টগ্রামগামী সব যানবাহন চলাচল বন্ধ হয়ে প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।পরে কুমিল্লা থেকে ক্রেন ও ইলিয়টগঞ্জ ফাঁড়ির ক্রেন এনে দীর্ঘ ৩-৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। তবে ৩-৪ ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় ট্রাক ও কাভার্ড ভ্যানের চালকরা পথে ঘুমিয়ে পড়ে।ফলে যানজট এখনো থেমে চলছে।ইলিয়টগঞ্জ হাইওয় পুলিশের ওসি মো. রুহুল আমিন বলেন, ‘অতিরিক্ত বোঝাই কাভার্ড ভ্যানটি উদ্ধার করতে ৩-৪ ঘণ্টা সময় লেগে যায়। এ সময় পথে চালকরা ঘুমিয়ে পড়েন। পরে তাদের ঘুম থেকে তুলে সড়কের যানবাহন চলাচল স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে চেষ্টা করি।সড়কে যানবাহন স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আরো ২-৩ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102