সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় সাবেক ছাত্রনেতারা, প্রত্যাশার কেন্দ্রে সাত সংগঠক জুলাই গণঅভ্যুত্থানে চিকিৎসাসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: আলফাজ উদ্দিনের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করলেন মোঃ আলমগীর হোসেন (ফিরোজ শাহজালাল বিমানবন্দরে ডায়মন্ড ও স্বর্ণালংকার জব্দ, যাত্রী গ্রেফতার ‘কাজী নজরুল ইসলাম: স্বাধীনতা ও মানবতার বিশ্বজনীন কণ্ঠস্বর’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত পার্লামেন্ট মেডিকেল সেন্টারকে আরো আধুনিকায়ন করার সিদ্ধান্ত ১০ বছর পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে আধুনিকায়িত ওসমানী উদ্যান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী খিলক্ষেত থানার ওসি: শরীরে অস্ত্রোপচারের ধকল, তবু ফিরলেন কর্মস্থলে! গাজীপুরে হেমস গার্মেন্টস পরিদর্শনে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আমদানিকৃত গমের মান যাচাইয়ে কোনো শৈথিল্য নয়: খাদ্যমন্ত্রী আফরোজা খানম স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: স্বাস্থ্যমন্ত্রী

সুইডেনের উপসালায় বন্দুকধারীর হামলা, নিহত ৩

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
সুইডেনের উপসালা শহরে একটি হেয়ার সেলুনে গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) শহরের কেন্দ্রস্থলে ভাকসালা স্কয়ারের কাছাকাছি এক সেলুনে ঘটনাটি ঘটে। দুর্ঘটনার দিন ছিল সুইডেনের ওয়ালপুরগিস বসন্ত উৎসবের আগের দিন। যখন হাজারো মানুষ রাস্তায় নেমে উৎসব উদযাপন করে।উপসালা শহরটি সুইডেনের রাজধানী স্টকহোমের উত্তরে অবস্থিত এবং এটি একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় শহর। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানায়, হামলাকারী গুলি ছুড়ে একটি স্কুটারে পালিয়ে যায় এবং এখনও পলাতক রয়েছে।পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে এবং ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে তদন্ত শুরু করেছে। একজন প্রত্যক্ষদর্শী সুইডিশ টিভি চ্যানেল টিভিফোর কে বলেন, ‘সবকিছু খুব দ্রুত ঘটল।হঠাৎ করেই ‘ব্যাং ব্যাং ব্যাং’ আওয়াজ হয়।’ আরেকজন জানান, তিনি যখন ঘরে রান্না করছিলেন, তখন রাস্তায় বাজির মতো দুইটি বিস্ফোরণের শব্দ পান। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ও অ্যাম্বুলেন্স এসে রাস্তা বন্ধ করে দেয় ও সবাইকে সরিয়ে দেয়।পুলিশ জানিয়েছে, হামলাকারীকে ধরতে বড় আকারে অভিযান চলছে।হেলিকপ্টারও অনুসন্ধানে অংশ নিচ্ছে। ট্রেন সার্ভিস কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল, যাতে অপরাধী পালাতে না পারে। এখন আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। সুইডেনের বিচারমন্ত্রী গুনার স্ট্রমার এই ঘটনাকে টিভিফোর-কে দেওয়া এক সাক্ষাৎকারে ঘটনাটিকে ‘নির্মম সহিংসতা’ বলে মন্তব্য করেছেন। সুইডিশ পুলিশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ওয়ালপুরগিস উৎসবের আগে জনমনে উদ্বেগ থাকলেও, তারা প্রাথমিকভাবে মনে করছে এটি একটি একক ঘটনা এবং সাধারণ জনগণের জন্য বর্তমানে কোনও ঝুঁকি নেই।উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে সুইডেনের ওরেব্রু শহরের একটি প্রাপ্তবয়স্ক শিক্ষাকেন্দ্রে গুলিতে ১০ জন নিহত হয়। দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে গ্যাং সহিংসতা ও গুলির ঘটনা বাড়ছে, যার কারণে সরকার আগ্নেয়াস্ত্র আইন কঠোর করার পরিকল্পনা নিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102