বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন পুকুরে গোসল করতে নেমে চুয়েট শিক্ষার্থীর মৃত্যু সাবধান ভারত, জেন জি’রা আসছে

আশুলিয়ায় মাস্ক পরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

আশুলিয়ার শ্রীপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৬ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির। তারকাদের বিরুদ্ধে মামলা, যা বলছেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার চিলগাছা গ্রামের মো. ইয়াসিন আলীর ছেলে মো. ইব্রাহিম (১৮), একই জেলার এনায়েতপুর থানার এনায়েতপুর গ্রামের মো. সেলিম খানের ছেলে মো. নাজমুল খান (১৮), ঢাকা জেলার আশুলিয়া থানার ভাদাইল পুর্বপাড়া গ্রামের মো. আলী হোসেনের ছেলে মো. ইব্রাহিম (১৮), একই জেলা ও থানার পবনারটেক (উত্তরপাড়া) মহল্লার মো. মানিক হোসাইনের ছেলে আবদুল্লাহ নয়ন (১৮), ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার পুলর গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে

মো. ইসমাইল হোসেন রনি (১৮) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ধর্মপুর গ্রামের সোহরাব মিয়ার ছেলে মো. তুষার মিয়া (১৮)। তারা সবাই আশুলিয়ার ভাদাইল, পবনারটেকসহ আশপাশের এলাকায় ভাড়া থাকতেন। এ ছাড়া তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলামের পক্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরবে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারকে অবৈধ সরকার উল্লেখ করে এই সরকারের পদত্যাগ দাবি করে মুখে মাস্ক পরিহিত অবস্থায় ঝটিকা মিছিল বের করেন।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকায় অভিযান চালিয়ে ঝটিকা মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102