বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA জুলাই গণঅভ্যুত্থানে উত্তরায় সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহীম: এক শিশুর রক্তে লেখা ইতিহাস রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা, যা জানাল আবহাওয়া অধিদপ্তর জুলাই গণঅভ্যুত্থানের অমর প্রতীক শহীদ মীর মুগ্ধ উত্তরা আজমপুরের রক্তাক্ত স্মৃতি: শহীদ তানভীনের অপূর্ণ স্বপ্ন জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ এখন আইএমএফ-বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয় : অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ বলেছেন, ‘আইএমএফের সব শর্ত মেনে আমরা ঋণ নিতে চাই না।’আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের ওপর বাংলাদেশ এখন আর নির্ভরশীল নয় বলেও মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা।আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন এ কথা বলেন।তিনি আরো বলেন, আইএমএফের কাছ থেকে ১.২ বিলিয়ন বাজেট সাপোর্ট চেয়েছে বাংলাদেশ।এতে সম্মতি দিয়েছে তারা। আর ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে ছাড়ের বিষয়ে তাদের ইতিবাচক মনোভাব রয়েছে।ট্রাম্পের শুল্কনীতি তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে, এ ব্যাপারে বাংলাদেশের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ট্রাম্পের নতুন শুল্কনীতিকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে। এত বড় দেশের সঙ্গে বাণিজ্য নিয়ে তর্কে যাবে না বাংলাদেশ।তিন মাস পর শুল্ক আরোপের নতুন সিদ্ধান্তে যাবে ট্রাম্প প্রশাসন, সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102