বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া আ. লীগ নেতা মির্জা আজমের ভাইকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন ডেপুটি স্পীকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ উত্তরার দিয়াবাড়িতে ১৮ নভেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের দিনব্যাপী ক্লাস পার্টি অনুষ্ঠিত হাইকোর্টে সোহেল-স্বপ্নার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি চলছে শীতকালীন সবজিতে স্বস্তি ফিরলেও মাছ-মাংসের বাজারে আগুন গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চলন্ত বাস থেকে লাথি দিয়ে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, চালক-সুপারভাইজার আটক

গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) সলঙ্গা থানার চড়িয়া কান্দিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।গ্রেপ্তাররা হলেন চড়িয়া কান্দিপাড়ার যদু ফকিরের ছেলে জমসের ফকির (৬৫) ও তার ছেলে আনারুল ইসলাম মুক্তা ফকির (৩৫)।সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, ১৫ বছর বয়সী ওই কিশোরী সাড়ে ছয় বছর ধরেজমসেরের বাড়িতে গৃহকর্মীর কাজ করত।অভিযুক্ত জমসের ও তার ছেলে নিয়মিত ওই কিশোরীকে ধর্ষণ করতেন। বিষয়টি এতোদিন গোপন ছিল। ওই কিশোরীও কাউকে কিছু বলেনি। তিনি আরো বলেন, সম্প্রতি ওই কিশোরী দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।ভুক্তভোগীর মা বাদী হয়ে মঙ্গলবার সকালে জমসের ও তার ছেলে মুক্তার বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করা করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102