রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট ও তথ্য উপস্থাপন প্রসঙ্গে প্রতিবাদ হাইব্রিড নেতাদের উত্থান, তৃণমূল নেতা ও কর্মীদের পতন—বিএনপির ধ্বংসের অন্যতম কারণ। বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য: সংস্কৃতিমন্ত্রী ইবাদত হোক যৌবনের শ্রেষ্ঠ বিনিয়োগ সব মেট্রো স্টেশনে বসছে আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার অভয়নগরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, বদলাবে শিখনপদ্ধতি থার্ড টার্মিনাল চুক্তির চাপে বাংলাদেশ জাপান ছাড়া বিকল্প নেই শর্ত দিচ্ছে ইচ্ছামতো

নাইজেরিয়ার সোনার খনিতে সশস্ত্র হামলা, নিহত ২৬

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা রাজ্যে একটি সোনার খনিতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে।সংবাদ সংস্থা আরআইএ নভস্তির প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ান মাইনার্স ইউনিয়নের প্রতিনিধি ইয়াহায়া আদামু গোবিরাওয়া বলেছেন, হামলার ঘটনাটি প্রথম ঘটেছিল গত মঙ্গলবার (২২ এপ্রিল)। তবে তখন সেটি প্রতিহত করা গিয়েছিল।কিন্তু গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আরও বড় সংখ্যায় অস্ত্রধারীরা ফিরে আসে, তাদের কাছে তখন ছিল ভারী অস্ত্রশস্ত্র। জামফারার এই সোনার খনিতে হামলাকারীরা সেখানকার খনিজ সম্পদ লক্ষ্য করে আক্রমণ চালায়। খনিজ শিল্পে এ ধরণের সহিংসতা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হলেও পরিস্থিতি এখনো উদ্বেগজনক।‘দ্য কনভারসেশন’ এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজ পাওয়া যায়। যেমন সোনা, গ্রানাইট, জিপসাম, কাওলিন, লেটারাইট, লাইমস্টোন, ফসফেট, পটাশ ও কোয়ার্টজ বালি। নাইজেরিয়ার খনিজ বিষয়ক মন্ত্রী ডেলে আলাকে বলেছেন, ‘অবৈধ খনন কর্মকাণ্ডের পেছনে প্রভাবশালী ব্যক্তিরা রয়েছে এবং তারাই এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ জোগান দেয়।’নাইজেরিয়ার উত্তর ইডোর সিনেটর অ্যাডামস ওশিওমহোলে অভিযোগ করেছেন, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তারা আফ্রিকার এই দেশে অবৈধ খনি খননের সমন্বয়কারীর ভূমিকা পালন করছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102