শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরায় সড়ক দূর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় খুঁজছে পুলিশ, লাশ পড়ে আছে মর্গে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিজনিত কারণে যানবাহনের ভাড়া সমন্বয় সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি এবছর ৬টি পাটকল লীজে দেওয়া হবে,বাড়াবে কর্মসংস্থান- বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গাজীপুরে টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২ মানুষের পৃথিবী ll – মং এ খেন মংমং ll ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু পোশাক খাতের সংকট নিরসনে নীতি সহায়তা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের প্রতি বিজিএমইএ’র আহ্বান প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে: জামায়াত আমির সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার

ঢাকায় মহান মে দিবসের প্রস্তুতি সভা বিএনপির

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

 মহান মে দিবস সফলভাবে পালনের লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।২৬ এপ্রিল শনিবার ভাসানী মিলনায়তনে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।সভায় মে দিবস ঘিরে দলীয় কর্মসূচি, শ্রমিক সংযোগ এবং সাংগঠনিক কার্যক্রমের রূপরেখা নির্ধারণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোহাম্মদ মোস্তফা জামান।তিনি বলেন, শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে। এই দিনকে ঘিরে বিএনপি সারাদেশে শান্তিপূর্ণ ও শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করবে।তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মাঠপর্যায়ে শ্রমজীবী জনগণের সঙ্গে সংযোগ বাড়াতে হবে, তাদের বাস্তব সমস্যাগুলো দলীয় ফোরামে তুলে ধরতে হবে।সভায় মহানগর উত্তরের বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা নিজ নিজ এলাকায় কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা উপস্থাপন করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102