শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিষয়ে বিজিএমইএ এর প্রতিক্রিয়া এআই অপপ্রচার রোধে সতর্ক থাকার আহ্বান, বিমানসেবার উন্নয়নে গুরুত্ব মন্ত্রীর ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-জাপান উচ্চ-পর্যায়ের সংলাপে বাংলাদেশ জাপান ক্যারিয়ার সেন্টার (বিজেকেসি)-র যাত্রা শুরু রাজশাহীতে নিম চারা রোপণের মাধ্যমে প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন ভূমিমন্ত্রী প্রেমিকা কেটি পেরিকে নিয়ে যুক্তরাষ্ট্রের ম্যাচ উপভোগ করলেন ট্রুডো মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায় ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে লেকে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু প্রতিদিন ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করবেন পল্লী বিদ্যুৎকর্মীরা

নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন থেকে নিখোঁজের দুই দিন পর সেপটিক ট্যাংক থেকে মীর হোসেন ওরফে সাদ্দাম (৩১) নামের এক সাবেক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কোনো কারণ স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ ও নিহতের স্বজনেরা।আজ শনিবার (২৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাদ্দাম রাজগঞ্জ ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মৃত মমিনুল হকের ছেলে।তিনি ছাত্রদলের রাজগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সহ-সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি স্থানীয় রাজগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিসানের মালিকানাধীন সোলেমান ট্রেডার্সে ম্যানেজার পদে কর্মরত ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ৯টার দিকে নিজ গ্রাম থেকে নিখোঁজ হন সাদ্দাম। পরিবারের সদস্যরা বিষয়টি মৌখিকভাবে বেগমগঞ্জ থানায় অবহিত করেন।আজ শনিবার (২৬ এপ্রিল) সকাল ৬টার দিকে দুর্গাপুর গ্রামের সওদাগরের বাড়ির পাশের একটি নতুন নির্মাণাধীন বাড়ির পাশে আম কুড়াতে গেলে কয়েকজন শিশু সেপটিক ট্যাংকের ভেতরে পলিথিন মোড়ানো মরদেহ দেখতে পায়। তারা চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। নিহতের গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাদ্দামকে গলা কেটে হত্যা করা হয়েছে।সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু তাহের জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102