বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন কেন্দুয়ায় জমি বিরোধের জেরে ষাটোর্ধ্ব ব্যক্তির মৃত্যু, ঘিরে রহস্য কান্দিউড়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক মো. নজরুল ইসলাম সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু : ছিনতাইকৃত মালামালসহ গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ জাহাঙ্গীরনগরে মাস্টার্সে সিজিপিএ- ৪.০০ পেলেন শাহরাস্তির সন্তান রাতুল শাকিল ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি টানানো নিয়ে বিতর্ক, প্রতিবাদ

গুজরাটে বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন পাইলট

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
ভারতের গুজরাটে প্রশিক্ষণের সময় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন এক পাইলট। রাজ্যের আমরেলি শহরের গিরিয়া রোড এলাকার কাছে স্থানীয় সময় মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।স্থানীয় পুলিশ সুপার সঞ্জয় খারাত জানান, বিমানটি আমরেলি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। একটি বেসরকারি বিমান পরিবহণ সংস্থার ওই বিমানটি কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। শাস্ত্রী নগর এলাকার কাছে একটি খালি জমিতে গিয়ে পড়ে বিমানটি। তবে তার আগে একটি গাছের সঙ্গে সংঘর্ষ হয়।জমিতে পড়ার সঙ্গে সঙ্গেই বিমানে আগুন ধরে যায়।এদিকে কিভাবে দুর্ঘটনাটি ঘটল, তা স্পষ্ট নয়। আনন্দবাজার বলছে, এর নেপথ্যে থাকতে পারে আবহাওয়াজনিত কারণ। যান্ত্রিক ত্রুটি কিংবা পাইলটের ভুলেও হতে পারে এই বিপর্যয়।দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করা হয়েছে। তবে পাইলট ছাড়া এখনো পর্যন্ত আর কোনো হতাহতের খবর মেলেনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102