বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
খালে ভেসে যাওয়া বৃদ্ধাকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছে শিশু মারিয়া ‘আমরা ইরানে টাকা দিচ্ছি না, তবে অন্যরা চাইলে বিনিয়োগ করতে পারে’ নেতানিয়াহুকে সামলানো কঠিন, সবকিছুতে বোমা মারতে চান: ট্রাম্প শক্ত অবস্থান থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে ইরান: গালিবাফ ধর্ষণের বিচার ৩ লাখ টাকা আর কান ধরে উঠবসে রফা! হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই টেকনাফে ১ কোটি ৫ লাখ টাকার ইয়াবা জব্দ খুলনা শিপইয়ার্ড পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা স্পীকারের সাথে UN WOMEN বাংলাদেশ প্রতিনিধির সৌজন‌্য সাক্ষাৎঃ বাংলাদেশ থেকে জাপানে দক্ষ জনশক্তি রপ্তানীতে জাপানী রাষ্ট্রদূতকে জাতীয় সংসদের স্পীকারের আহ্বান

কুড়িগ্রামে আ. লীগের ৩১ নেতাকর্মী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
নাশকতা বিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের বিভিন্ন পদধারী ৩১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। এরা বিভিন্ন মামলার আসামি। সোমবার (২১ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলা পুলিশের নাশকতা বিরোধী বিশেষ অভিযানে রবিবার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত আওয়ামী লীগের ৩১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে সদর থানায় ৭ জন, রাজারহাট থানায় ২ জন, উলিপুর থানায় ৩ জন ও নাগেশ্বরী থানায় একজন।এছাড়াও ফুলবাড়ী থানায় ৪ জন, ভূরুঙ্গামারী থানায় ৫ জন, চিলমারী থানায় ২ জন, রাজিবপুর থানায় ২ জন, রৌমারী থানায় একজন, কচাকাটা থানায় ২ জন ও ঢুষমারা থানায় ২ জনসহ আওয়ামী লীগের বিভিন্ন পদধারী ৩১ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান  বলেন, চলমান নাশকতা বিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের মোট ৩১ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102