বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গীতে চুরির অভিযোগে দুই ভাইকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না-খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত এনজিও, বেসরকারি খাত এবং সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায় বিচার চাইলেন ত্রাণমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে ডেপুটি স্পিকারের সাক্ষাৎ মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে

৩২ কোটি টাকা অনিয়ম; বেনজীরকে ঢাকা বোট ক্লাব থেকে বহিষ্কার

বিশেষ প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

৩২ কোটি অনিয়ম ও লোপাটের অভিযোগে ঢাকা বোট ক্লাব থেকে স্বৈরাচার শেখ হাসিনার দোসরখ্যাত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে বহিস্কার করা হয়েছে। একই সাথে বেনজীরের আস্থাভাজন বিগত কমিটির সেক্রেটারি অবসরপ্রাপ্ত লে. কর্ণেল তাহসিন আমিনকেও বহিস্কার ঘোষণা করা হয়।

আজ (বৃহস্পতিবার) বিকেলে আশুলিয়ার বিরুলিয়ায় অবস্থিত ক্লাবটির রিভার ভিউ লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান বর্তমান সভাপতি নাসির উদ্দীন মাহমুদ।

‘বিগত সভাপতি বেনজীর আহমেদের আর্থিক অনিয়ম’ শীর্ষক প্রেস কনফারেন্সে নাসির মাহমুদ বলেন, গত ১০ বছর সে (বেনজীর আহমেদ) নানা প্রভাব খাটিয়ে ক্লাবের সভাপতির পদ দখল করে রেখেছিল। আর এ সময়জুড়ে তার স্বাক্ষরিত কাগজপত্রে ৩২ কোটি টাকা লোপাটের অনিয়ম আমরা পেয়েছি। বিষয়টি আরো ভালভাবে দেখার জন্য আমরা স্বনামধন্য একটি অডিট প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছি।

সংবাদ সম্মেলনে বিগত কমিটির সেক্রেটারি অবসরপ্রাপ্ত লে. কর্ণেল তাহসিন আমিনের সদস্য পদ বাতিল ও বহিস্কারের বিষয়ে নাসির মাহমুদ বলেন, তার সদস্য পদটিই ভুয়া ছিল। ৫ আগস্টের পর সে নিজ থেকে পদত্যাগ করেছে। বেনজীর আহমেদের আর্থিক অনিয়মে তারও স্বাক্ষর ছিল। ১১ সদস্য বিশিষ্ট নির্বাচিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা তাকেও বহিস্কার ঘোষণা করছি।

এ সময় বেনজীর আহমেদের আর্থিক অনিয়মের সাথে জড়িত ক্লাবের অপরাপরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান ঢাকা বোট ক্লাবের সভাপতি নাসির মাহমুদ।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বোট ক্লাবের নিরাপত্তা ও সুরক্ষা পরিচালক নকিব সরকার অপু, কোষাধ্যক্ষ জেসমুল হুদা মেহেদি, সম্পদ ব্যবস্থাপনা পরিচালক আসমা আজিজ, নির্বাহী সদস্য এ কে এম আইয়াজ আলী খোকন, আলিম আল কাজী, খালেদা আক্তার জাহান, মির্জা অনিক ইসলাম, আজাদ এম এ রহমান, মো. জাকির হোসেন ও খন্দকার হাসান কবিরসহ ২০২৪-২৫ সালের নির্বাহী কমিটির নির্বাচিত সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102