শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ফুটপাতের মৃত্যু পরোয়ানা: দখলদারিত্বকে আইনি বৈধতা দেওয়ার আত্মঘাতী মহোৎসব দুর্গাপুর সীমান্তে বিজিবি-বিএসএফ‘র উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত ২৬০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ০৩ মাদক কারবারী পতনোন্মুখ নৈতিকতা ও বিচারকের কাঠগড়ায় শিক্ষক: আমরা কোন সমাজের দিকে যাচ্ছি? জনঐক্যের এক বছর: নিকুঞ্জে অটোরিকশা মুক্ত জীবনের নতুন দিগন্ত ১৬ হাজার টাকায় পুলিশের কাছ থেকে ছাড়া পেলেন জুয়ার এজেন্ট দেশজুড়ে টানা বৃষ্টি, ৫ জেলায় বন্যার শঙ্কা টঙ্গীতে মোটরসাইকেলে ট্রেনের ধাক্কা, অলৌকিকভাবে বেঁচে গেলেন আরোহী টঙ্গীর মাদক বস্তিতে পুলিশি অভিযানে হামলা, ৪ পুলিশসহ আহত ৫ পার্থকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জামায়াত আমির

আটপাড়ায় ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
নেত্রকোনার আটপাড়ায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ শিশুটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটেছে। অভিযুক্তের নাম অন্তর মিয়া (২১)।তিনি নারাচাল গ্রামের রোকন মিয়ার ছেলে। পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত অন্তর মিয়া গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে হঠাৎ ওই শিশুটির ঘরে ঢোকেন। খালি ঘর পেয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যান অন্তর।পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা শিশুটিকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শিশুটির প্রাথমিক চিকিৎসা শেষে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। আটপাড়া থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি হাসপাতালে যাই। ভুক্তভোগী ও তার পরিবারের সঙ্গে কথা বলেছি।অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।’

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102