বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন কেন্দুয়ায় জমি বিরোধের জেরে ষাটোর্ধ্ব ব্যক্তির মৃত্যু, ঘিরে রহস্য কান্দিউড়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক মো. নজরুল ইসলাম সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু : ছিনতাইকৃত মালামালসহ গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ জাহাঙ্গীরনগরে মাস্টার্সে সিজিপিএ- ৪.০০ পেলেন শাহরাস্তির সন্তান রাতুল শাকিল ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি টানানো নিয়ে বিতর্ক, প্রতিবাদ

বৈষম্যবিরোধীর যুগ্ম-আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েলকে হুমকি দেওয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর শাখার যুগ্ম আহ্বায়ক শাহেদ মো. রিজভীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর শাখার আহ্বায়ক রাশেদ খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নোটিশ দেওয়া হয়।

রিজভীর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। দুই কার্যদিবসের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রিজভী বলেন, ‘এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে না জানিয়ে আওয়ামী লীগের লোকদের নিয়ে ঈদসামগ্রী বিতরণ করেছেন। এ নিয়ে কথা বলায় অসদাচরণের অভিযোগে শোকজ করা হয়েছে।’

গত ২৯ মার্চ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক কমিটির হোয়াটস অ্যাপ গ্রুপে অন্য এক সদস্যকে এনসিপি নেতা খালেদ সাইফুল্লাহসহ অন্যদের ওপর হামলার উস্কানি দেয় রিজভী।

এছাড়াও তার বিরুদ্ধে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ যশোরের বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102