বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয় সংসদ ভবন যে এত সুন্দর ও দৃষ্টিনন্দন, তা আমার কল্পনাতেও ছিল না : শিক্ষার্থী নাইমুল ইসলাম অপু প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল করতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর । মাদক ব্যবসায় বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যা, দেড় বছর পর আসামি গ্রেপ্তার ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের ৩ দিনব্যাপী ‘পাহাড়ি ফলের মেলা’ বসবে রাজধানীর বেইলি রোডে পুলিশের ওপর সেনাবাহিনীর হামলা রোমাঞ্চ-হাসির রঙিন সফর ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা ভূমিকম্পে প্রথম হতাহতের হিসাব প্রকাশ করল ভেনেজুয়েলা

ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটের ঘটনায় জামায়াতের প্রতিবাদ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে সারা দেশে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল থেকে নানা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগর জামায়াত। গতকাল সোমবার রাতে এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান দলটির সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী। তারা বলেন, ফিলিস্তিনে দখলদার ইসরায়েল কর্তৃক ইতিহাসের নৃশংসতম গণহত্যা চলছে। এর প্রতিবাদে সিলেট নগরীতে বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।কিন্তু দুঃখজনক বিষয় হলো, তৌহিদী জনতার ব্যানারে মিছিল বের করে কতিপয় উচ্ছৃঙ্খল দুর্বৃত্ত নগরীর বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক হামলা-ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।বিবৃতিতে আরো বলা হয়, ইসলাম শান্তির ধর্ম। কারো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলাকে ইসলাম সমর্থন করে না। ভাঙচুরকৃত সব প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা রয়েছে।এসব সিসি ক্যামেরার ভিডিও ও ছবি দেখে হামলা-ভাঙচুর ও লুটপাটে জড়িতদের চিহ্নিতের পাশাপাশি অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।নেতৃবৃন্দ বলেন, ধর্মপ্রাণ মানুষের আবেগকে পুঁজি করে একটা গোষ্ঠী মব সৃষ্টির মাধ্যমে ধর্মীয় সংগঠন, রাজনৈতিক দল ও সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে। এদের কঠোর হাতে দমন করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102