মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

উত্তরায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ২৬ মার্চ, ২০২৫

ঈদ মানে খুশি, ঈদ মানে নতুন পোশাক, ঈদ মানে পরিবার-বন্ধুদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত। কিন্তু অনেক শিশুর কাছে এই আনন্দ অধরা থেকে যায়। সেই বাস্তবতাকে বদলানোর স্বপ্ন নিয়ে পথশিশু ফাউন্ডেশন আয়োজন করলো পথ শিশুদের জন্য ঈদ উৎসব-২০২৫।

বুধবার উত্তরায় ভুতের আড্ডা রেস্টুরেন্টে এই উৎসব উদযাপিত হয়।

আয়োজনে অংশ নেয় একশ’রও বেশি পথশিশু। এদিন শুধু শিশু নয়, শিশুদের সাথে উপস্থিত ছিলেন তাদের পিতা-মাতাও, পথশিশু ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের জন্যও ছিল এক বিশেষ অভিজ্ঞতা। তারা তাদের সময়, ভালোবাসা ও আন্তরিকতা দিয়ে পথশিশুদের নিয়ে ঈদ আনন্দময় করে তোলে।

পথশিশু ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা বলেন, এই আয়োজন শুধু নির্দিষ্ট এক দিনের জন্য নয়, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেয়ার একটি বার্তা। এটি একটি উদ্যোগ, যেখানে ভালবাসার বন্ধন গড়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মো. মিজানুর রহমান অতিরিক্ত ডিআইজি বাংলাদেশ পুলিশ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন আফাজ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাতী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহাত খান বিপিএম, দৈনিক দিনকালের সিনিয়র কর্মকর্তা আবু মুসা, উত্তরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, অধ্যাপক শেখ মাহমুদ আলম, ভিন্নমাত্রা পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ, উত্তরা প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম হাসান, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির, সাংবাদিক ইয়াসিন মিয়া, বৈশাখী টিভির সাংবাদিক ফারজানা আফরোজ, দক্ষিণখান থানা বিএনপি নেতা সবুজ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ্ ইকবাল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পথ শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন। তিনি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কোন পথ শিশু ঈদ আনন্দ থেকে বঞ্চিত থাকুক আমরা চাই না। আজ আমাদের ফাউন্ডেশন উদ্যোগে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার দিয়েছি। আগামী দিনে ৫০০ থেকে ১০০০ পথশিশুকে নতুন জামা কাপড় দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে তুলবো। উপস্থিত মঞ্চে সকল সম্মানিত মেহমানগণ ফরিদ আহমেদ নয়নের মহতি উদ্যোগের জন্য প্রশংসা করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102