রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
তুরাগ থানার নতুন ওসি মোস্তাফিজুর রহমান ৮ বিমানবন্দর ও ৬ রেলস্টেশনে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু যেকোনো ত্যাগ স্বীকার করতে রাজী আছি, আলেমদের ওপর অত্যাচার-জুলুম হতে দিবো না – ধর্মমন্ত্রী কায়কোবাদ রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে উৎসাহ দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ডেপুটি স্পীকারের সঙ্গে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ এর প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা-১৮ আসনের এমপির ব্যক্তিগত সহকারী হলেন নাজমুল হোসেন জিকু সাবেক সংসদ-সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার নামাজে জানাজা অনুষ্ঠিত হার্ট ফাউন্ডেশন গণমানুষের দোরগোড়ায় পৌঁছাতে পেরেছে — চীফ হুইপ হাওরের কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে — ডেপুটি স্পীকার ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে বিএনপি কর্মীদের হামলা, নারীর মৃত্যু

রাজনীতিতে ফিরছেন কিনা? জানালেন সোহেল তাজ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
বাংলাদেশের রাজনীতিতে ফেরার কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয়েছে, সাবের হোসেন চৌধুরী ও সোহেল তাজের নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠন হচ্ছে। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্ট থেকেই এই খবর ছড়াতে থাকে। তবে এবার রাজনীতিতে ফেরার কথা অস্বীকার করলেন সোহেল তাজ।রবিবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি সংবাদ শেয়ার করে লিখেছেন, ‘আমাকে একা ছেড়ে দেন। আমার বাংলাদেশের এই নোংরা পচা নষ্ট রাজনীতিতে আসার কোনো ইচ্ছা বা আগ্রহ নাই।’

যদিও এর আগে বিভিন্ন সময় একই কথা বলেছেন সোহেল তাজ। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সোহেল তাজ বলেছেন, ‘আওয়ামী লীগ পুনর্গঠন নিয়ে কারও সাথে আমার কোনো আলোচনা হয়নি।আমি এই ব্যাপারে কিছুই জানি না। মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা আর জনগণের নীতি-আদর্শভিত্তিক দল ছিল আওয়ামী লীগ। বাকশালে সেই আওয়ামী লীগ বিলুপ্ত হয়। আওয়ামী লীগকে পুনর্গঠন করতে হলে একাত্তরের আগের আদর্শে ফিরে যেতে হবে।তিনি বলেন, নোংরা, পচা রাজনীতিতে আমার আগ্রহ নেই। আওয়ামী লীগ পুনর্গঠন হলে নেতৃত্ব দেবেন সাবের হোসেন চৌধুরী ও সোহেল তাজ- লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্যের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন সোহেল তাজ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102