শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরা পশ্চিম থানার ষান্মাসিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উত্তরা দিয়াবাড়িতে শুরু হচ্ছে ‘উত্তরা গার্ডেন সেন্টার কর্তৃক বৃক্ষমেলা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নরা ফ্যাসিবাদবিরোধী চেতনায় নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ’—বাঘাইছড়িতে মীর হেলাল প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬ বিষয়ক জাতীয় পর্যায়ের অবহিতকরণ সভা রাতে খেলা দেখে ফেরার পথে উত্তরায় দুই সাংবাদিক নিহত

কেনিয়ায় সামরিক ঘাটিতে হামলা, ৬ পুলিশ নিহত

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
সোমালিয়া সীমান্তের কাছে উত্তর-পূর্ব কেনিয়ার একটি ঘাঁটিতে হামলায় ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই হামলার দায় কেউ স্বীকার না করলেও হামলার ধরণ দেখে এটি আল শাবাব জঙ্গি গোষ্ঠীদেরকে সন্দেহ করছে দেশটির কর্তৃপক্ষ।

রবিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে গারিসা কাউন্টির একটি পুলিশ ফাঁড়িতে হামলার এ ঘটনাটি ঘটে। খবর বিবিসির।গারিসা কাউন্টি কমিশনার মোহাম্মদ মওয়াবুদজো বলেছেন, সোমালিভিত্তিক জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের অভিযানের ধরণ অনুসরণ করে এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, রবিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় অফিসাররা যখন তাদের সকালের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। নিহত ছয় কর্মকর্তা ছাড়াও আরো চারজন আহত হন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।আল-শাবাব প্রায়শই কেনিয়ার সামরিক এবং বেসামরিক জনগোষ্ঠী উভয়কেই লক্ষ্য করে সীমান্ত পার হয়ে এসে হামলা চালায়।গণমাধ্যমের কাছে পাঠানো পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমালিয়ার আল কায়েদার মিত্র গোষ্ঠী আল শাবাবের সন্দেহভাজন যোদ্ধারা হামলাটি চালিয়েছে। ওই গোষ্ঠীটির হামলাকারীরা ভোরে রিজার্ভ পুলিশের একটি ফাঁড়িতে হামলা চালায়। তারা ফাঁড়িটি আক্রমণ করতে বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102