বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন কেন্দুয়ায় জমি বিরোধের জেরে ষাটোর্ধ্ব ব্যক্তির মৃত্যু, ঘিরে রহস্য কান্দিউড়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক মো. নজরুল ইসলাম সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু : ছিনতাইকৃত মালামালসহ গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ জাহাঙ্গীরনগরে মাস্টার্সে সিজিপিএ- ৪.০০ পেলেন শাহরাস্তির সন্তান রাতুল শাকিল ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি টানানো নিয়ে বিতর্ক, প্রতিবাদ

মহেশপুর সীমান্তে ২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি -বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে দুই বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা হয়েছে। তার মধ্যে একজন তরুণী ও এক যুবক। বাংলাদেশি নাগরিক দুজন হলেন—মাদারীপুর জেলার বাজিতপুর থানার কমলাপুর গ্রামের নিরোদ বৈদ্যর ছেলে লিটন বৈদ্য (২৭) ও বরিশাল জেলার আগৈলঝাড়া থানার চাঁদনিশিয়া গ্রামের খলিল উদ্দিনের মেয়ে সানজিদা আক্তার রুমি (২১)বৃহস্পতিবার সন্ধ্যা ৭ থেকে রাত ৮ পর্যন্ত সীমান্তের বেনিপুর বিওপির পাশে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে নেতৃত্ব দেন বেনিপুর কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. উবায়দুল্লাহ ও বিএসএফের পক্ষে পুটিখালি কোম্পানি কমান্ডার এসি হিমাংগু সরমা।মহেশপুর (৫৮) বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার চেষ্টা করেন। এ সময় তারা বিএসএফের হাতে আটক হন। বিএসএফ তাদের ফেরত নেওয়ার জন্য বিজিবিকে আহ্বান জানায়। পরে রাতে বিজিবি- বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তাদের ফেরত দেয়।মহেশপুর  থানার অফিসার ইনচার্জ ( ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, রাতে দুইজনকে থানায় নিয়ে এসেছেন বিজিবি সদস্যরা। তরুণীকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারে পাঠানো হবে, অন্যজনের মামলা হয়েছে, তাকে আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102