বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA জুলাই গণঅভ্যুত্থানে উত্তরায় সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহীম: এক শিশুর রক্তে লেখা ইতিহাস রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা, যা জানাল আবহাওয়া অধিদপ্তর জুলাই গণঅভ্যুত্থানের অমর প্রতীক শহীদ মীর মুগ্ধ উত্তরা আজমপুরের রক্তাক্ত স্মৃতি: শহীদ তানভীনের অপূর্ণ স্বপ্ন জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

থানা থেকে ধর্ষণ মামলার আসামি ছিনিয়ে নিয়ে মারধর

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
যশোরে থানা প্রাঙ্গণ থেকে ধর্ষণচেষ্টা মামলার আসামিকে ছিনিয়ে নিয়ে শাস্তি দেওয়ার চেষ্টা করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বুধবার (১৯ মার্চ) ইফতারের আগ মুহূর্তে যশোর কোতোয়ালি মডেল থানায় এ ঘটনা ঘটে।যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন জানান, বুধবার বিকেলে যশোর শহরের খড়কি এলাকার জনৈক রিকশাচালকের পাঁচ বছরের শিশুকন্যাকে তার বাড়িতেই ধর্ষণের চেষ্টা চালায় আরমান নামে এক যুবক। শিশুটির পিতা বাড়িতে গিয়ে টের পেলে পালিয়ে যায় আরমান।খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের চেষ্টাকারী মো. আরমানকে (১৮) গ্রেপ্তার করে থানায় নেয়। খবর পেয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রকাশ্যে বিচারের দাবিতে থানা ঘেরাও করে। একপর্যায়ে তারা আরমানকে মারধর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।ওসি আরো জানান, পরে পুলিশ শিক্ষার্থীদের সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।শিক্ষার্থীরা ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102