শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রান্তিক মানুষের ভাগ্য বদলাতে গ্রাম থেকেই কাজ শুরু করেছে সরকার: মাগুরায় সংস্কৃতি মন্ত্রী পু‌লিশের বিশেষ অ‌ভিযানে রাজধানীতে গ্রেফতার ১২৯ রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর হামলা, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হলো ঢাকায় হামাসের শীর্ষ সামরিক প্রধানকে হত্যার দাবি ইসরাইলের সম্মান ll – মং এ খেন মংমং ll সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন টঙ্গীতে অসহায় পরিবারকে ঘর উপহার দিল “গ্লোবাল কিডস স্কুল” নভেম্বরের মধ্যেই সমাবর্তন করতে বদ্ধপরিকর রয়েল ইউনিভার্সিটি: উপাচার্য হামে চার শতাধিক শিশুর মৃত্যুর প্রতিবাদে সিপিবি’র বিক্ষোভ সমাবেশ জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

আইনজীবী সমিতির ‘ঘুষের হার নির্ধারণ’ রেজুলেশন ভাইরাল, তীব্র সমালোচনা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির একটি রেজুলেশন ফেসবুকে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। রেজুলেশনে আদালতের পেশকার ও পিয়নদের ঘুষের হার নির্ধারণ করে দেওয়া হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও বিতর্ক সৃষ্টি করেছে।

গত ৬ মার্চ শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাহী সভায় এই রেজুলেশন গৃহীত হয়। এতে সি.আর ফাইলিংয়ের জন্য সর্বোচ্চ ১০০ টাকা, জামিননামা দাখিলের জন্য ১০০ থেকে ২০০ টাকা, সিভিল ফাইলিংয়ের জন্য সর্বোচ্চ ২০০ টাকা এবং হলফনামার জন্য ১০০ টাকা ঘুষ নির্ধারণ করা হয়েছে।

আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম দাবি করেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঘুষের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে এবং হয়রানি কমাতে। তিনি বলেন, “কোর্টের কর্মচারীরা দীর্ঘদিন ধরে ইচ্ছেমতো ঘুষ আদায় করে আসছে। আমরা এটি বন্ধ করতে চাই, কিন্তু হুট করে সম্ভব নয়।

তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন সংশ্লিষ্টরা। শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির শেখ মহসিন স্বপন বলেন, “এটি নজিরবিহীন ঘটনা।

মানবাধিকার সংগঠন ও নাগরিক সমাজের নেতারাও এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। বাংলাদেশ মানবাধিকার কমিশনের (বিএইচআরসি) শরীয়তপুর জেলা সভাপতি অ্যাড. মাসুদুর রহমান বলেন, এ ধরনের সিদ্ধান্ত আইনগতভাবে সঠিক নয়। ঘুষের ব্যাপারটাকে সবসময়ই আমরা নিরুৎসাহিত করি।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-সমর্থিত আইনজীবীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা এতে অংশ নিতে পারেননি বলে অভিযোগ রয়েছে।

এই রেজুলেশন নিয়ে সমাজের বিভিন্ন স্তরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে ঘুষকে বৈধতা দেওয়ার চেষ্টা বলে মনে করছেন। আইনজীবী সমিতির এই সিদ্ধান্ত আদালতের স্বচ্ছতা ও ন্যায়বিচারের প্রতি আস্থা প্রশ্নের মুখে ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102